বণ্টন প্রণালিতে মি. আজাদের অবস্থান কোথায়? ব্যাখ্যা করো।
উত্তর: খুচরা ব্যবসায়ী হিসেবে মি. আজাদের অবস্থান পাইকার ও ভোক্তার মাঝে। খুচরা ব্যবসায়ীরা উৎপাদক বা পাইকারদের কাছ থেকে পণ্য কিনে তা চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রি করে। খুচরা ব্যবসায়ী বণ্টন প্রণালিতে ভোক্তার আগের ধাপ। সাধারণত এরা কম পরিমাণ পণ্য বিক্রি করে। উদ্দীপকের মি. আজাদের একটি দোকান আছে। এ দোকানে তিনি তার ব্যবসায়ের সংগৃহীত পণ্যসমূহ বিক্রি করেন। এসব পণ্য তিনি পাইকারি বাজার থেকে কেনেন। তিনি নিজেই এসব পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করেন। এ কাজের মাধ্যমে তিনি পাইকার ও ভোক্তার মাঝে সংযোগ স্থাপন করছেন। আর তার এসব বৈশিষ্ট্য খুচরা ব্যবসায়ীর সাথে মিলে যায়। তাই বলা যায়, মি. আজাদ খুচরা ব্যবসায়ী হিসেবে পাইকার ও ভোক্তার মাঝে অবস্থান করছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
বণ্টন প্রণালিতে মি. আজাদের অবস্থান কোথায়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর