বিক্রি বাড়ানোর লক্ষ্যে মি. আজাদের গৃহীত পদক্ষেপের যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: বিক্রি বাড়ানোর লক্ষ্যে মি. আজাদের বিজ্ঞাপন দেওয়া ও বিক্রয় প্রসারমূলক কাজ যথার্থ হয়েছে বলে আমি মনে করি। জনসাধারণকে প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে জানানোর জন্য বিজ্ঞাপনের প্রয়োজন পড়ে। পণ্যের চাহিদা, গুণাগুণ, মূল্য ও ক্রেতাদের কথা বিবেচনা করে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন করতে হয়। অন্যদিকে, যেসব কৌশল বিক্রি বাড়াতে সহায়তা করে সেগুলোকে বিক্রয় প্রসারমূলক কাজ বলে। উদ্দীপকের মি. আজাদ একজন খুচরা ব্যবসায়ী। তিনি পাইকারি বাজার থেকে পণ্য কিনে এনে নিজস্ব দোকানের মাধ্যমে ভোক্তাদের কাছে বিক্রি করেন। এর পাশাপাশি তিনি বিক্রি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করেন। তিনি তার পণ্যে ছাড় দেন। এছাড়া উপহার সামগ্রী দেন ও পণ্যসজ্জার ব্যবস্থা করেন। তিনি তার পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য প্রভৃতি নিয়ে কিছু লিফলেট জনবহুল এলাকায় বিলি করেন। মি. আজাদ বিক্রি বাড়ানোর হাতিয়ার হিসেবে পণ্যে নির্দিষ্ট পরিমাণ ছাড় দেন, যা ভোক্তাদের পণ্য কিনতে আগ্রহী করে তোলে। এছাড়া বিভিন্ন উপহার সামগ্রী দান ও পণ্যসজ্জা ক্রেতাদের পণ্যের প্রতি আকর্ষণ সৃষ্টি করে। এগুলো বিক্রয় প্রসারমূলক কাজ। আর প্রচারপত্র বা লিফলেট হলো বিজ্ঞাপন মাধ্যম। এর দ্বারা ক্রেতারা তার পণ্যের মান, গুণাগুণ ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারে। এতে ক্রেতারা পণ্য কিনতে উৎসাহিত হয়। ফলে বিক্রি বেড়ে মুনাফা বাড়ার সম্ভাবনা তৈরি হয়। এতে মি. আজাদের প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক সুবিধা পাবে। তাই বলা যায়, মি. আজাদের পণ্যের বিজ্ঞাপন দেওয়া ও বিক্রির প্রসারমূলক কাজ বিক্রি বাড়াতে যথার্থ ভূমিকা রাখে বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
বিক্রি বাড়ানোর লক্ষ্যে মি. আজাদের গৃহীত পদক্ষেপের যথার্থতা মূল্যায়ন…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর