কৃষিপণ্যের ক্ষেত্রে 'M [গণিত] ও 'P [গণিত] কীভাবে যোগসূত্র স্থাপন করতে পারে? বর্ণনা করো।
উত্তর: কৃষিপণ্যের ক্ষেত্রে 'M [গণিত] ও 'P [গণিত] সরাসরি ও মধ্যস্থব্যবসায়ীর সহায়তায় যোগসূত্র স্থাপন করতে পারে। ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্য বিক্রির কাজ পরিচালনা করতে বণ্টন প্রণালির প্রয়োজন হয়। এর শুরুতে থাকে উৎপাদক আর শেষে থাকে ভোক্তা। আর মধ্যস্থব্যবসায়ী হিসেবে পাইকার ও খুচরা বিক্রেতা এদের মাঝে যোগসূত্র স্থাপন করে। উদ্দীপকে 'M [গণিত] হলো উৎপাদনকারী। আর 'P [গণিত] হলো ভোক্তা। কৃষিপণ্যের ক্ষেত্রে 'M [গণিত] ও 'P [গণিত] যোগসূত্র স্থাপন করতে পারে দুইটি উপায়ে। প্রথমত সরাসরি ভোক্তার কাছে বিক্রির মাধ্যমে। এ মাধ্যমে উৎপাদনকারী মধ্যস্থব্যবসায়ীর সহায়তা ছাড়াই সরাসরি ভোক্তার কাছে কৃষিপণ্য বিক্রি করতে পারে। কিছু কিছু কৃষিপণ্য যেমন: ধান, ফলমূল, সবজি প্রভৃতি সরাসরি বণ্টন করা উপযুক্ত। আর দ্বিতীয়ত, মধ্যস্থব্যবসায়ীর সহায়তায় যোগসূত্র স্থাপন করাও সম্ভব। যেসব স্থানে প্রচুর পরিমাণ কৃষিজাত পণ্য উৎপাদিত হয় সেসব জায়গায় পাইকার ও খুচরা ব্যবসায়ীর সহায়তা নেওয়া হয়। উৎপাদিত কৃষি পণ্যগুলো পাইকার ও খুচরা বিক্রেতাদের হাত ধরে ভোক্তার কাছে পৌঁছায়। উদ্দীপকে পাইকার 'N [গণিত] দ্বারা ও খুচরা বিক্রেতা 'O [গণিত] দ্বারা চিহ্নিত করা হয়েছে। তাই বলা যায়, কৃষিপণ্যের ক্ষেত্রে 'M [গণিত] ও 'P [গণিত] সরাসরি অথবা 'N [গণিত] ও 'O [গণিত] এর সহায়তায় যোগসূত্র স্থাপন করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
কৃষিপণ্যের ক্ষেত্রে 'M ও 'P কীভাবে যোগসূত্র স্থাপন করতে পারে? বর্…
উদ্দীপক

Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর