শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জনাব হাসানের কাজটিকে কী বলে? ব্যাখ্যা করো।

উত্তর: জনাব হাসানের কাজটিকে মোড়কিকরণ বলে। কোনো আবরণ বা মোড়ক দিয়ে পণ্যকে আবৃত করাই হলো মোড়কিকরণ। এ ব্যবস্থা পণ্যকে ক্রেতার কাছে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে। উদ্দীপকের জনাব হাসান শিল্প পণ্যের উৎপাদক। তিনি শিল্প পণ্যগুলোকে এক ধরনের মোটা কাগজ, দ্বারা আবৃত করে রাখেন। এতে পণ্য সুরক্ষিত থাকে। এটি পণ্যকে নষ্ট হওয়া বা ভেঙে যাওয়া থেকে সুরক্ষা দেয়। ফলে পণ্য পরিবহনে নিরাপত্তা নিশ্চিত হয়। পণ্য আবৃতকরণের এসব বৈশিষ্ট্য মোড়কিকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব হাসান তার শিল্প পণ্যের ক্ষেত্রে মোড়কিকরণ কাজটি করে থাকেন।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

উদ্দীপকে জনাব হাসানের কাজটিকে কী বলে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব হাসান তার প্রতিষ্ঠানে উৎপাদিত শিল্প পণ্য এক ধরনের মোটা কাগজ দ্বারা সুরক্ষিত রাখেন। বিক্রয়কেন্দ্রের একজন কর্মচারীর ব্যবহার খুব ভালো না হওয়ায় ক্রেতারা অন্য প্রতিষ্ঠানে যান। অপরদিকে জনাব মেজবাহের প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য একটি শো-রুমে সুন্দর করে সাজিয়ে রাখেন। প্রতিষ্ঠানে রাফিদ নামে এমন একজন বিক্রয়কর্মী আছেন তিনি সকলের সাথে মিষ্টি ব্যবহার করেন। প্রতিষ্ঠানে কোনো বয়স্ক বা অসুস্থ লোক আসলে তাদের পণ্য আগে দেন। তাছাড়া কোন কোন পণ্য কী রকম বিক্রি হচ্ছে সেটা হিসাব করে পণ্য মজুদ রাখেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো যাতে ক্রেতাদের নজরে আসে সেগুলো সাজিয়ে রাখেন। পণ্য সম্পর্কে ক্রেতাদের কোনো প্রশ্ন থাকলে সহজে উত্তর দেন। এসবের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বাড়ছে।

Dhaka · 2021

উত্তর

বিজ্ঞাপন হলো পণ্য বা সেবা সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল।

উত্তর

গুদামজাতকরণ পণ্যের সময়গত বাধা দূর করে। কিছু কিছু পণ্য একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত হয়। কিন্তু সেসব পণ্যের চাহিদা থাকে সারা বছর। পণ্য সংরক্ষণের ফলে সারা বছর তা ব্যবহার বা বিক্রি করা যায়। এভাবে গুদামজাতকরণ ব্যবস্থা পণ্যের সময়গত বাধা দূর করে।

উত্তর

জনাব হাসানের কাজটিকে মোড়কিকরণ বলে। কোনো আবরণ বা মোড়ক দিয়ে পণ্যকে আবৃত করাই হলো মোড়কিকরণ। এ ব্যবস্থা পণ্যকে ক্রেতার কাছে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে। উদ্দীপকের জনাব হাসান শিল্প পণ্যের উৎপাদক। তিনি শিল্প পণ্যগুলোকে এক ধরনের মোটা কাগজ, দ্বারা আবৃত করে রাখেন। এতে পণ্য সুরক্ষিত থাকে। এটি পণ্যকে নষ্ট হওয়া বা ভেঙে যাওয়া থেকে সুরক্ষা দেয়। ফলে পণ্য পরিবহনে নিরাপত্তা নিশ্চিত হয়। পণ্য আবৃতকরণের এসব বৈশিষ্ট্য মোড়কিকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব হাসান তার শিল্প পণ্যের ক্ষেত্রে মোড়কিকরণ কাজটি করে থাকেন।

উত্তর

উদ্দীপকের জনাব মেজবাহের প্রতিষ্ঠানের রাফিদকে আমি আদর্শ বিক্রয়কর্মী বলে মনে করি। বিক্রয়কর্মীর মধ্যে শারীরিক, মানসিক ও নৈতিক গুণাবলি বিদ্যমান থাকাই আদর্শ বিক্রয়কর্মীর লক্ষণ। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সফলতা অর্জনে আদর্শ বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকের জনাব মেজবাহের প্রতিষ্ঠানে রাফিদ নামে একজন বিক্রয়কর্মী আছেন। তিনি সকলের সাথে মিষ্টি ব্যবহার করেন। পণ্য দেওয়ার ক্ষেত্রে বয়স্ক বা অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দেন। এছাড়া তিনি বিক্রির পরিমাণের ওপর ভিত্তি করে পণ্য মজুদ রাখেন। ক্রেতাদের নজরে আসে এমনভাবে তিনি নিত্যপ্রয়োজনীয় জিনিসসমূহ সাজিয়ে রাখেন। ক্রেতাদের পণ্য সম্পর্কিত প্রশ্নের যথাযথ উত্তর দেন। এ কারণে প্রতিষ্ঠানের সুনাম বেড়েছে। জনাব মেজবাহের প্রতিষ্ঠানের ক্রেতাদের প্রতি রাফিদের মিষ্টি ব্যবহার এবং বয়স্ক বা অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলির অন্তর্ভুক্ত। তিনি পণ্য বিক্রির ওপর ভিত্তি করে পণ্য মজুদ রাখেন ও ক্রেতাদের নজরে আসে এমনভাবে পণ্যসমূহ সাজিয়ে রাখেন। এগুলো তিনি তার তীক্ষ্ম বুদ্ধিমত্তার কারণে করে থাকেন, যা তার মানসিক গুণাবলির পরিচায়ক। এছাড়া শিক্ষা ও বিপণন সম্পর্কে জ্ঞান থাকায় তিনি ক্রেতাদের পণ্য সম্পর্কিত প্রশ্নের উত্তর সহজে দিতে পারেন। এসব গুণের আলোকে বলা যায়, জনাব মেজবাহের প্রতিষ্ঠানের রাফিদ একজন আদর্শ বিক্রয়কর্মী।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।