উদ্দীপকে জনাব মেজবাহের প্রতিষ্ঠানের রাফিদকে আদর্শ বিক্রয়কর্মীর আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের জনাব মেজবাহের প্রতিষ্ঠানের রাফিদকে আমি আদর্শ বিক্রয়কর্মী বলে মনে করি। বিক্রয়কর্মীর মধ্যে শারীরিক, মানসিক ও নৈতিক গুণাবলি বিদ্যমান থাকাই আদর্শ বিক্রয়কর্মীর লক্ষণ। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সফলতা অর্জনে আদর্শ বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকের জনাব মেজবাহের প্রতিষ্ঠানে রাফিদ নামে একজন বিক্রয়কর্মী আছেন। তিনি সকলের সাথে মিষ্টি ব্যবহার করেন। পণ্য দেওয়ার ক্ষেত্রে বয়স্ক বা অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দেন। এছাড়া তিনি বিক্রির পরিমাণের ওপর ভিত্তি করে পণ্য মজুদ রাখেন। ক্রেতাদের নজরে আসে এমনভাবে তিনি নিত্যপ্রয়োজনীয় জিনিসসমূহ সাজিয়ে রাখেন। ক্রেতাদের পণ্য সম্পর্কিত প্রশ্নের যথাযথ উত্তর দেন। এ কারণে প্রতিষ্ঠানের সুনাম বেড়েছে। জনাব মেজবাহের প্রতিষ্ঠানের ক্রেতাদের প্রতি রাফিদের মিষ্টি ব্যবহার এবং বয়স্ক বা অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলির অন্তর্ভুক্ত। তিনি পণ্য বিক্রির ওপর ভিত্তি করে পণ্য মজুদ রাখেন ও ক্রেতাদের নজরে আসে এমনভাবে পণ্যসমূহ সাজিয়ে রাখেন। এগুলো তিনি তার তীক্ষ্ম বুদ্ধিমত্তার কারণে করে থাকেন, যা তার মানসিক গুণাবলির পরিচায়ক। এছাড়া শিক্ষা ও বিপণন সম্পর্কে জ্ঞান থাকায় তিনি ক্রেতাদের পণ্য সম্পর্কিত প্রশ্নের উত্তর সহজে দিতে পারেন। এসব গুণের আলোকে বলা যায়, জনাব মেজবাহের প্রতিষ্ঠানের রাফিদ একজন আদর্শ বিক্রয়কর্মী।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
উদ্দীপকে জনাব মেজবাহের প্রতিষ্ঠানের রাফিদকে আদর্শ বিক্রয়কর্মীর আলোক…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর