জনাব আলীর ব্যবসায়ে কাঙ্ক্ষিত সফলতা অর্জনে কোন কোন বাধা তৈরি হয়েছে বলে তুমি মনে করো? যুক্তিসহকারে বুঝিয়ে দাও।
উত্তর: জনাব আলীর ব্যবসায়ে কাঙ্ক্ষিত সফলতা অর্জনে স্থানগত ও সময়গত বাধা তৈরি হয়েছে বলে আমি মনে করি। কোনো নির্দিষ্ট স্থানে উৎপাদিত পণ্য যখন অন্য স্থানের ক্রেতারা ব্যবহারের সুযোগ পায় না তখন স্থানগত বাধা তৈরি হয়। আবার এক সময়ে উৎপাদিত পণ্য বছরের অন্য সময়ে ব্যবহারের সুযোগ না পেলে তখন সময়গত বাধা তৈরি হয়। উদ্দীপকের জনাব আলী একজন খুচরা ব্যবসায়ী। তিনি কৃষকের কাছ থেকে সবজি কিনে ভোক্তাদের কাছে বিক্রি করেন। কিন্তু তার নিজস্ব পরিবহন ও সংরক্ষণের ব্যবস্থা নেই। তাই তিনি ক্রেতাদের চাহিদা মতো সবজি সরবরাহ করতে পারেন না। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি ব্যবসায়ের কাঙ্ক্ষিত সফলতা অর্জনে ব্যর্থ হচ্ছেন। জনাব আলীর নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় তিনি অন্যান্য এলাকায় সবজি বিক্রি করতে পারেন না। এতে পরিবহনের অভাবে স্থানগত প্রতিবন্ধকতা তৈরি হয়। এছাড়া, তার পণ্য সংরক্ষণ ব্যবস্থাও নেই। সবজি পচনশীল পণ্য হওয়ায় তা গুদামজাতকরণ করতে হয়। অন্যথায় তা পরবর্তীতে ভোগ করা যায় না। এক্ষেত্রে গুদামজাতকরণের অভাবে সময়গত প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এর ফলে জনাব আলী কাঙ্ক্ষিত মাত্রায় সবজি বিক্রি করতে পারেন না। সুতরাং বলা যায়, জনাব আলী ব্যবসায়ে স্থানগত বাধা তৈরি হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব আলীর ব্যবসায়ে কাঙ্ক্ষিত সফলতা অর্জনে কোন কোন বাধা তৈরি হয়েছে ব…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর