জনাব রুহুল আমিনের কাজগুলোকে বিপণনের কার্যাবলির আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: জনাব রুহুল আমিন পণ্য বিক্রয়, পর্যায়িতকরণ, প্রমিতকরণ, গুদামজাতকরণ, মোড়কিকরণ প্রভৃতির মাধ্যমে বিপণন কাজ সম্পন্ন করেন। পণ্য উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত অনেক ধরনের কাজ করতে হয়। ক্রয়-বিক্রয়, গুদামজাতকরণ, পরিবহন, পর্যায়িতকরণ, প্রমিতকরণ, তথ্য সংগ্রহ প্রভৃতি বিপণন কাজের অন্তর্ভুক্ত। বিপণন কার্যাবলি উৎপাদনকারী ও চূড়ান্ত ভোক্তার মাঝে সংযোগ স্থাপন করে। উদ্দীপকের জনাব রুহুল আমিন একজন 'খেলনা উৎপাদনকারী। তিনি তার উৎপাদিত খেলনাগুলোকে মান অনুযায়ী ভাগ করেন। এরপর প্রতিষ্ঠিত মান অনুযায়ী তার মূল্য নির্ধারণ করেন। তারপর পণ্যের প্যাকেজিং করে গুদামে সংরক্ষণ করেন। এরপর তা পাইকার ও খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। জনাব রুহুল আমিন প্রথমে তার পণ্যের মান অনুযায়ী ভাগ করেন। এটি প্রমিতকরণ হিসেবে পরিচিত। এরপর প্রতিষ্ঠিত মান অনুযায়ী তার মূল্য নির্ধারণ করা হয়, যা পর্যায়িতকরণ হিসেবে বিবেচিত। এরপর পণ্যগুলোকে মোড়কিকরণের মাধ্যমে সুরক্ষিত করা হয়। মোড়ককৃত পণ্য তিনি বিক্রির আগ পর্যন্ত গুদামে সংরক্ষণ করেন। এরপর তিনি পাইকার ও খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এতে তার পণ্যের মালিকানা স্থানান্তরিত হয়। সুতরাং, এখানে জনাব রুহুল আমিনের কাজগুলো যথাক্রমে প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মোড়কিকরণ, গুদামজাতকরণ ও বিক্রয়। এ কাজগুলোর মাধ্যমে তিনি বিপণন কাজ সম্পন্ন করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব রুহুল আমিনের কাজগুলোকে বিপণনের কার্যাবলির আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর