শেয়ারFacebookWhatsApp

জনাব মুবিনের ব্যবসায়ে কোন বণ্টন প্রণালিটি অনুসরণ করা হয়? ব্যাখ্যা করো।

উত্তর: জনাব মুবিনের ব্যবসায়ে সরাসরি ভোক্তার কাছে বিক্রয়ের বণ্টন প্রণালিটি অনুসরণ করা হয়। উৎপাদকের কাছ থেকে পণ্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছে দেওয়ায় প্রক্রিয়াই হলো বণ্টন প্রণালি। বণ্টন প্রণালির একটি ধরন হলো সরাসরি বিক্রয়। এ প্রক্রিয়ায় কোনো ধরনের মধ্যস্থব্যবসায়ীর সাহায্য ছাড়া উৎপাদনকারী সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করে। উদ্দীপকের জনাব মুবিন করিমগঞ্জের 'লোটাস' মোটরগাড়ি শো-রুমের মালিক। তিনি মোটরগাড়ি তৈরির বিভিন্ন যন্ত্রপাতি চীন থেকে আমদানি করেন। এরপর তার শো-রুমে মোটর সাইকেল তৈরি করে ভোক্তাদের কাছে বিক্রি করেন। জনাব মুবিন তার পণ্য বিক্রির জন্য কোনো মধ্যস্থব্যবসায়ীর সাহায্য নেয়নি। তিনি তার শো-রুম থেকে সরাসরি ভোক্তাদের কাছে মোটর সাইকেল বিক্রি করেন। আর পণ্য বিপণনের এ পদ্ধতিটি বণ্টন প্রণালির সরাসরি ভোক্তার কাছে বিক্রয়ের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়, জনাব মুবিনের ব্যবসায়ে সরাসরি বিক্রয়ের বণ্টন প্রণালি অনুসরণ করা হয়।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

জনাব মুবিনের ব্যবসায়ে কোন বণ্টন প্রণালিটি অনুসরণ করা হয়? ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব মুবিন করিমগঞ্জের 'লোটাস' মোটরগাড়ি শো-রুমের মালিক। তিনি বিভিন্ন যন্ত্রপাতি চীন থেকে আমদানি করে তার শো-রুমে মোটর সাইকেল তৈরি করে বিক্রি করেন। অন্যদিকে, 'ওমেগো' ইলেকট্রনিক্স কোম্পানি বর্তমানে সর্বোচ্চ মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান। দেশের সর্বত্র ডিলার নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি ব্যবসায় পরিচালনা করছে এবং ডিলারগণ তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে বিভিন্ন শহরে অবস্থিত দোকানগুলোতে তৈরিকৃত পণ্য সরবরাহ করে।

Comilla · 2021

উত্তর

পণ্য বা সেবা উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত সব কাজের সমষ্টিই হলো বিপণন।

উত্তর

'মেলামেশার ক্ষমতা' বিক্রয়কর্মীর নৈতিক গুণ। একজন আদর্শ বিক্রয়কর্মীর বিভিন্ন ধরনের গুণ থাকে। ক্রেতার সাথে মেলামেশার ক্ষমতা সেসব গুণের মধ্যে অন্যতম। বিক্রয়কর্মীর মেলামেশার ক্ষমতা থাকলে সে সহজেই ক্রেতাদের আকৃষ্ট করতে পারে। এ ধরনের গুণ স্থায়ী গ্রাহক সৃষ্টিতে সহায়তা করে।

উত্তর

জনাব মুবিনের ব্যবসায়ে সরাসরি ভোক্তার কাছে বিক্রয়ের বণ্টন প্রণালিটি অনুসরণ করা হয়। উৎপাদকের কাছ থেকে পণ্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছে দেওয়ায় প্রক্রিয়াই হলো বণ্টন প্রণালি। বণ্টন প্রণালির একটি ধরন হলো সরাসরি বিক্রয়। এ প্রক্রিয়ায় কোনো ধরনের মধ্যস্থব্যবসায়ীর সাহায্য ছাড়া উৎপাদনকারী সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করে। উদ্দীপকের জনাব মুবিন করিমগঞ্জের 'লোটাস' মোটরগাড়ি শো-রুমের মালিক। তিনি মোটরগাড়ি তৈরির বিভিন্ন যন্ত্রপাতি চীন থেকে আমদানি করেন। এরপর তার শো-রুমে মোটর সাইকেল তৈরি করে ভোক্তাদের কাছে বিক্রি করেন। জনাব মুবিন তার পণ্য বিক্রির জন্য কোনো মধ্যস্থব্যবসায়ীর সাহায্য নেয়নি। তিনি তার শো-রুম থেকে সরাসরি ভোক্তাদের কাছে মোটর সাইকেল বিক্রি করেন। আর পণ্য বিপণনের এ পদ্ধতিটি বণ্টন প্রণালির সরাসরি ভোক্তার কাছে বিক্রয়ের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়, জনাব মুবিনের ব্যবসায়ে সরাসরি বিক্রয়ের বণ্টন প্রণালি অনুসরণ করা হয়।

উত্তর

জনাব মুবিন সরাসরি বিক্রয় ও 'ওমেগো ইলেকট্রনিক্স' প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়ের বণ্টন প্রণালি ব্যবহার করলেও তাদের কাজের প্রকৃতি একইরকম বলে আমি মনে করি। ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্য বিক্রির কাজ পরিচালনা করতে বণ্টন প্রণালির প্রয়োজন হয়। এক্ষেত্রে সরাসরি বিপণনে মধ্যস্থব্যবসায়ী থাকে না। অন্যদিকে, প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় প্রণালিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিনিধি নিয়োজিত থাকে। উদ্দীপকের জনাব মুবিনের করিমগঞ্জে একটি মোটরগাড়ির শো-রুম আছে। তিনি মোটরগাড়ি তৈরির প্রয়োজনীয় যন্ত্রপাতি চীন থেকে আমদানি করেন। এরপর শো-রুমে মোটর সাইকেল তৈরি করে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করেন। অন্যদিকে, 'ওমেগো ইলেকট্রনিক্স' পণ্য বিপণনে প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়ের বণ্টন প্রণালি ব্যবহার করে। এক্ষেত্রে দেশের সর্বত্র ডিলার নিয়োজিত থাকে। ডিলারগণ নিজস্ব পরিবহনের মাধ্যমে শহরের খুচরা বিক্রেতার দোকানগুলোতে পণ্য সরবরাহ করে। জনাব মুবিন তার পণ্য বিপণনে সরাসরি বিপণন প্রণালি ব্যবহার করে। অপরদিকে, 'ওমেগো ইলেকট্রনিক্স' প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় প্রণালি ব্যবহার করে। পণ্য বণ্টন প্রণালিতে দুই প্রতিষ্ঠানের ভিন্নতা থাকলেও তাদের কাজের প্রকৃতি একই। 'লোটাস মোটর গাড়ি' প্রতিষ্ঠান চীন থেকে পণ্য কেনে। এরপর তাদের শো-রুম থেকে পণ্য বিক্রি করে। অন্যদিকে, 'ওমেগো ইলেকট্রনিক্স'-ও পণ্য কিনে তা ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি করে। বিপণনের কাজই হচ্ছে পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানো। উদ্দীপকের দুই প্রতিষ্ঠানই একই কাজ করছে তবে তাদের ভিন্নতা শুধু বণ্টন প্রণালিতে। তাই আমি মনে করি, দুই প্রতিষ্ঠান ভিন্ন বণ্টন প্রণালি ব্যবহার করলেও তাদের কাজের প্রকৃতি একই রকম।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।