জনাব মুবিন ও ওমেগো কোম্পানির বণ্টন প্রণালি ভিন্ন হলেও তাদের কাজের প্রকৃতি একইরকম- মূল্যায়ন করো।
উত্তর: জনাব মুবিন সরাসরি বিক্রয় ও 'ওমেগো ইলেকট্রনিক্স' প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়ের বণ্টন প্রণালি ব্যবহার করলেও তাদের কাজের প্রকৃতি একইরকম বলে আমি মনে করি। ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্য বিক্রির কাজ পরিচালনা করতে বণ্টন প্রণালির প্রয়োজন হয়। এক্ষেত্রে সরাসরি বিপণনে মধ্যস্থব্যবসায়ী থাকে না। অন্যদিকে, প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় প্রণালিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিনিধি নিয়োজিত থাকে। উদ্দীপকের জনাব মুবিনের করিমগঞ্জে একটি মোটরগাড়ির শো-রুম আছে। তিনি মোটরগাড়ি তৈরির প্রয়োজনীয় যন্ত্রপাতি চীন থেকে আমদানি করেন। এরপর শো-রুমে মোটর সাইকেল তৈরি করে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করেন। অন্যদিকে, 'ওমেগো ইলেকট্রনিক্স' পণ্য বিপণনে প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়ের বণ্টন প্রণালি ব্যবহার করে। এক্ষেত্রে দেশের সর্বত্র ডিলার নিয়োজিত থাকে। ডিলারগণ নিজস্ব পরিবহনের মাধ্যমে শহরের খুচরা বিক্রেতার দোকানগুলোতে পণ্য সরবরাহ করে। জনাব মুবিন তার পণ্য বিপণনে সরাসরি বিপণন প্রণালি ব্যবহার করে। অপরদিকে, 'ওমেগো ইলেকট্রনিক্স' প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় প্রণালি ব্যবহার করে। পণ্য বণ্টন প্রণালিতে দুই প্রতিষ্ঠানের ভিন্নতা থাকলেও তাদের কাজের প্রকৃতি একই। 'লোটাস মোটর গাড়ি' প্রতিষ্ঠান চীন থেকে পণ্য কেনে। এরপর তাদের শো-রুম থেকে পণ্য বিক্রি করে। অন্যদিকে, 'ওমেগো ইলেকট্রনিক্স'-ও পণ্য কিনে তা ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি করে। বিপণনের কাজই হচ্ছে পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানো। উদ্দীপকের দুই প্রতিষ্ঠানই একই কাজ করছে তবে তাদের ভিন্নতা শুধু বণ্টন প্রণালিতে। তাই আমি মনে করি, দুই প্রতিষ্ঠান ভিন্ন বণ্টন প্রণালি ব্যবহার করলেও তাদের কাজের প্রকৃতি একই রকম।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব মুবিন ও ওমেগো কোম্পানির বণ্টন প্রণালি ভিন্ন হলেও তাদের কাজের প…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর