সুমনের মধ্যে আদর্শ বিক্রয়কর্মীর কোন গুণের অভাব পরিলক্ষিত হয়? বর্ণনা করো।
উত্তর: সুমনের মধ্যে আদর্শ বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলির অন্তর্ভুক্ত মার্জিত ব্যবহারের অভাব পরিলক্ষিত হয়। বিক্রয়কর্মী তার গুণাবলির মাধ্যমে সহজেই ক্রেতা আকর্ষণ করতে পারেন। এতে সম্ভাব্য ক্রেতাকে প্রকৃত ও স্থায়ী ক্রেতায় পরিণত করা যায়। এ ধরনের গুণাবলি ব্যবহার করে ক্রেতার কাছে পণ্য বা সেবাসামগ্রী বিক্রি সহজ হয়। উদ্দীপকের সুমন নাহিদ ফার্মেসির একজন বিক্রয়কর্মী। এটি স্থানীয় বাজারে অবস্থিত। সুমনের কাজ হচ্ছে দোকানে আসা ক্রেতাদের স্থায়ী ক্রেতায় পরিণত করা কিন্তু সুমন প্রায়ই ক্রেতাদের সাথে খারাপ আচরণ করে থাকেন। এ কারণে অনেক সময় ক্রেতারা তার নামে অভিযোগ করেন। সুমন ক্রেতাদের সাথে মার্জিত ব্যবহার করলে এ অভিযোগগুলোর সৃষ্টি হতো না। আর মার্জিত ব্যবহার নৈতিক গুণাবলির অন্তর্ভুক্ত। তাই বলা যায়, সুমনের মধ্যে আদর্শ বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলির অন্তর্ভুক্ত মার্জিত ব্যবহারের অভাব আছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
সুমনের মধ্যে আদর্শ বিক্রয়কর্মীর কোন গুণের অভাব পরিলক্ষিত হয়? বর্ণনা…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর