“উদ্দীপকের জীবন একজন আদর্শ বিক্রয়কর্মী”- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: "উদ্দীপকের জীবন একজন আদর্শ বিক্রয়কর্মী" - উক্তিটি যুক্তিযুক্ত বলে আমি মনে করি। একজন আদর্শ বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য বিক্রি করতে সক্ষম হন। তার জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, প্রশিক্ষণ প্রভৃতি কাজে লাগিয়ে তিনি ক্রেতা আকর্ষণ করতে পারেন। বিক্রয়কর্মীর দক্ষতার ওপরই প্রতিষ্ঠানের বিক্রি বাড়ার পরিমাণ নির্ভর করে। উদ্দীপকের নাহিদ ফার্মেসিতে 'জীবন' ও 'সুমন' নামে দুইজন বিক্রয়কর্মী কর্মরত আছেন। জীবন ক্রেতাদের সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে থাকেন। অপরদিকে, সুমন ক্রেতাদের সাথে অনেক সময় খারাপ আচরণ করতো। তবে পুরাতন ও নতুন ক্রেতাদেরকে স্থায়ী ক্রেতায় পরিণত করতে তারা সদা তৎপর থাকেন। এ কারণে আশপাশের ফার্মেসির তুলনায় এই ফার্মেসিতে বিক্রির পরিমাণ দিন দিন বাড়ছে। নাহিদ ফার্মেসির কাজ দুইজন বিক্রয়কর্মীর মাধ্যমে সম্পন্ন হয়। জীবন ও সুমন সরাসরি ক্রেতাদের সাথে যোগাযোগ করে। এর মধ্যে জীবন সদালাপী। তিনি ক্রেতাদের সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে থাকেন। তিনি তার শারীরিক, মানসিক ও নৈতিক গুণাবলির মাধ্যমে ক্রেতাদের পণ্য কিনতে আগ্রহী করে তোলেন। এতে সম্ভাব্য ক্রেতারা প্রকৃত ক্রেতায় পরিণত হয়। ফলে প্রতিষ্ঠানের বিক্রির পরিমাণ বেড়ে মুনাফা অর্জিত হয়। তাই বলা যায়, প্রতিষ্ঠানের সর্বোপরি সাফল্য অর্জনে জীবনের মতো আদর্শ বিক্রয়কর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
“উদ্দীপকের জীবন একজন আদর্শ বিক্রয়কর্মী”- তোমার উত্তরের সপক্ষে যুক্ত…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর