উদ্দীপকে রামিসা আনানের কোন কৌশলের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রামিসা আনানের বিজ্ঞাপন কৌশলের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অর্থের বিনিময়ে উদ্যোক্তা কর্তৃক ধারণা, পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাই হলো বিজ্ঞাপন। এর মাধ্যমে জনসাধারণ নতুন পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারে। উদ্দীপকের রামিসা আনান একজন মডেল। তিনি টিভিতে মডেল হিসেবে কাজ করেন। তিনি মনে করেন তার এ কাজ পণ্যসামগ্রী কিনতে ক্রেতাদের আকৃষ্ট করতে এবং বিক্রি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার কাজের মাধ্যমে জনসাধারণ নতুন পণ্য ও সেবা সম্পর্কে পূর্ণ ধারণা পায়। এতে ক্রেতাদের পণ্য সম্পর্কিত জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর হয়। ফলে তারা পণ্য কিনতে আগ্রহী হয়। আর রামিসা আনানের এ কাজ বিজ্ঞাপনের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকে রামিসা আনানের বিজ্ঞাপন কৌশলের প্রতি ইঙ্গিত করা হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
উদ্দীপকে রামিসা আনানের কোন কৌশলের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা …
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর