শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে বর্ণিত জনাব হাবিব কোন ধরনের বণ্টন প্রণালি অনুসরণ করে থাকেন? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের জনাব হাবিব তার পণ্য বিপণনে সরাসরি বণ্টন প্রণালি অনুসরণ করে থাকেন। এ পদ্ধতিতে কোনো মধ্যস্থব্যবসায়ীর সাহায্য ছাড়াই উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করা হয়। কিছু কৃষিজাত পণ্য (ধান, ফলমূল, সবজি প্রভৃতি) এবং শিল্পজাত দ্রব্য (চিনি, গুড় প্রভৃতি) সরাসরি বিপণনের মাধ্যমে ভোক্তার কাছে বিক্রি করা হয়। উদ্দীপকের জনাব হাবিব একজন ব্যবসায়ী। তিনি তার কারখানার উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করেন। পণ্য পৌঁছাতে তিনি নিজস্ব পরিবহন ব্যবহার করেন। পণ্য বণ্টনে জনাব হাবিব ও ভোক্তাদের মাঝে মধ্যস্থব্যবসায়ী হিসেবে কোনো পক্ষ নেই। এটি সরাসরি বণ্টন প্রণালির বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। সুতরাং, জনাব হাবিব তার পণ্য বিপণনে সরাসরি ভোক্তার কাছে বিক্রয়ের বণ্টন প্রণালি অনুসরণ করেন।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

উদ্দীপকের আলোকে বর্ণিত জনাব হাবিব কোন ধরনের বণ্টন প্রণালি অনুসরণ কর…

উদ্দীপক

জনাব হাবিব একজন ব্যবসায়ী। তিনি তার কারখানায় উৎপাদিত সামগ্রী নিজস্ব পরিবহনের মাধ্যমে ভোক্তাদের কাছে সরবরাহ করে থাকেন। তার উৎপাদিত পণ্যসামগ্রী ক্রেতার কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য তিনি প্রচার-প্রসারের বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন। এ কারণে তার ব্যবসায়ের সুনাম দিন দিন বেড়ে যাচ্ছে।

Sylhet · 2021

উত্তর

পণ্য বা সেবা উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত সব কাজের সমষ্টিই হলো বিপণন।

উত্তর

একজন বিক্রয়কর্মী ক্রেতাকে পণ্যের প্রতি আকৃষ্ট করার মাধ্যমে তাকে স্থায়ী ক্রেতায় পরিণত করে। বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য সম্পর্কিত তথ্য তুলে ধরে তাকে পণ্য কিনতে উৎসাহিত করে। এছাড়া তার শারীরিক, মানসিক ও নৈতিক গুণাবলির মাধ্যমে ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয়। এভাবেই বিক্রয়কর্মী প্রতিষ্ঠানের সম্ভাব্য ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করে।

উত্তর

উদ্দীপকের জনাব হাবিব তার পণ্য বিপণনে সরাসরি বণ্টন প্রণালি অনুসরণ করে থাকেন। এ পদ্ধতিতে কোনো মধ্যস্থব্যবসায়ীর সাহায্য ছাড়াই উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করা হয়। কিছু কৃষিজাত পণ্য (ধান, ফলমূল, সবজি প্রভৃতি) এবং শিল্পজাত দ্রব্য (চিনি, গুড় প্রভৃতি) সরাসরি বিপণনের মাধ্যমে ভোক্তার কাছে বিক্রি করা হয়। উদ্দীপকের জনাব হাবিব একজন ব্যবসায়ী। তিনি তার কারখানার উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করেন। পণ্য পৌঁছাতে তিনি নিজস্ব পরিবহন ব্যবহার করেন। পণ্য বণ্টনে জনাব হাবিব ও ভোক্তাদের মাঝে মধ্যস্থব্যবসায়ী হিসেবে কোনো পক্ষ নেই। এটি সরাসরি বণ্টন প্রণালির বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। সুতরাং, জনাব হাবিব তার পণ্য বিপণনে সরাসরি ভোক্তার কাছে বিক্রয়ের বণ্টন প্রণালি অনুসরণ করেন।

উত্তর

জনাব হাবিবের ব্যবসায়িক সুনাম সৃষ্টিতে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। কোনো বিষয় বা পণ্য সম্পর্কে ক্রেতাদের জানানোর কৌশলই হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন বিষয়বস্তুকে জনসমক্ষে তুলে ধরে। এতে পণ্যের বিক্রি ও সুনাম বেড়ে যায়। উদ্দীপকের জনাব হাবিব একজন ব্যবসায়ী। তিনি তার কারখানায় উৎপাদিত পণ্যসামগ্রী নিজস্ব পরিবহনের মাধ্যমে ভোক্তাদের কাছে বিক্রি করেন। এক্ষেত্রে তিনি সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রয়ের বণ্টন প্রণালি অনুসরণ করেন। এছাড়াও তিনি তার পণ্যসামগ্রীকে ক্রেতার কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য প্রচার প্রসারের বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন। জনাব হাবিব তার পণ্য বিপণনে প্রচার প্রসারের যেসব মাধ্যম ব্যবহার করেন, যা বিজ্ঞাপনের অন্তর্ভুক্ত। বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতারা পণ্যের গুণ ও মান সম্পর্কে ধারণা লাভ করতে পারছে। এতে ক্রেতারা তার প্রতিষ্ঠানের পণ্য কিনতে উৎসাহিত হচ্ছে। এছাড়া আকর্ষণীয় বিজ্ঞাপন পণ্য বিক্রি বাড়াতে সহায়তা করে। এটি জনাব হাবিবের পণ্যকে প্রতিযোগী পণ্য থেকে এগিয়ে রাখছে। এতে বাজারে সুনাম ছড়িয়ে পড়ছে। তাই বলা যায়, জনাব হাবিবের প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম সৃষ্টিতে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমি মনে করি।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।