ব্যবসায়িক সুনাম সৃষ্টিতে পণ্য বিপণনের কোন কাজটি অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? যুক্তি দাও।
উত্তর: জনাব হাবিবের ব্যবসায়িক সুনাম সৃষ্টিতে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। কোনো বিষয় বা পণ্য সম্পর্কে ক্রেতাদের জানানোর কৌশলই হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন বিষয়বস্তুকে জনসমক্ষে তুলে ধরে। এতে পণ্যের বিক্রি ও সুনাম বেড়ে যায়। উদ্দীপকের জনাব হাবিব একজন ব্যবসায়ী। তিনি তার কারখানায় উৎপাদিত পণ্যসামগ্রী নিজস্ব পরিবহনের মাধ্যমে ভোক্তাদের কাছে বিক্রি করেন। এক্ষেত্রে তিনি সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রয়ের বণ্টন প্রণালি অনুসরণ করেন। এছাড়াও তিনি তার পণ্যসামগ্রীকে ক্রেতার কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য প্রচার প্রসারের বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন। জনাব হাবিব তার পণ্য বিপণনে প্রচার প্রসারের যেসব মাধ্যম ব্যবহার করেন, যা বিজ্ঞাপনের অন্তর্ভুক্ত। বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতারা পণ্যের গুণ ও মান সম্পর্কে ধারণা লাভ করতে পারছে। এতে ক্রেতারা তার প্রতিষ্ঠানের পণ্য কিনতে উৎসাহিত হচ্ছে। এছাড়া আকর্ষণীয় বিজ্ঞাপন পণ্য বিক্রি বাড়াতে সহায়তা করে। এটি জনাব হাবিবের পণ্যকে প্রতিযোগী পণ্য থেকে এগিয়ে রাখছে। এতে বাজারে সুনাম ছড়িয়ে পড়ছে। তাই বলা যায়, জনাব হাবিবের প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম সৃষ্টিতে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
ব্যবসায়িক সুনাম সৃষ্টিতে পণ্য বিপণনের কোন কাজটি অধিকতর গুরুত্বপূর্ণ…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর