জনাব রশীদের পণ্যের চাহিদা বাড়ানোর পদক্ষেপটি কী হতে পারে? বর্ণনা করো।
উত্তর: জনাব রশীদের পণ্যের চাহিদা বাড়ানোর পদক্ষেপ হতে পারে মোড়কিকরণ। মোড়কিকরণের মাধ্যমে পণ্যসমূহকে ক্রেতার কাছে আকর্ষণীয় করে তোলা হয়। এছাড়া পণ্য পরিবহনে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের জন্য মোড়কিকরণ করা হয়। উদ্দীপকের জনাব রশীদ 'ত্রয়ী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ' এর বিপণন ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যসামগ্রী গুণে মানে উন্নত হওয়া সত্ত্বেও বাজারে তার পণ্যের চাহিদা কম। এজন্য তিনি বাজার জরিপ করেন। জরিপের মাধ্যমে তিনি জানতে পারলেন প্রসাধনীর গন্ধ, রং ও আবৃত কাগজটি ক্রেতাদের বেশি আকৃষ্ট করে। জনাব রশিদের প্রতিষ্ঠানের প্রসাধনী আগে থেকেই গুণে-মানে উন্নত। অর্থাৎ, এর গুণ ও রং ভালো। এক্ষেত্রে তার পণ্যের আকর্ষণীয় মোড়ক ব্যবহার যুক্তিযুক্ত হবে। এতে তার পণ্যও ক্রেতাদের আকৃষ্ট করতে সক্ষম হবে। তাই বলা যায়, জনাব রশিদের পণ্যের চাহিদা বাড়ানোর জন্য মোড়কিকরণ পদক্ষেপটি যথোপযুক্ত হবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব রশীদের পণ্যের চাহিদা বাড়ানোর পদক্ষেপটি কী হতে পারে? বর্ণনা করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর