ব্যবসায় প্রসারে জনাব রশীদের গৃহীত সিদ্ধান্তটির যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: ব্যবসায় প্রসারে জনাব রশিদের বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্তটি যৌক্তিক বলে আমি মনে করি। পণ্যের প্রচারে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য সম্পর্কিত তথ্য পৌঁছানো সহজ হয়। উদ্দীপকের জনাব রশিদ 'ত্রয়ী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ' এর বিপণন ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠানের প্রসাধনী সামগ্রীর মান উন্নত হওয়া সত্ত্বেও বাজারে চাহিদা কম। তাই তিনি বাজার জরিপ করেন। জরিপ থেকে প্রাপ্ত তথ্য মতে তিনি তার পণ্যের আকর্ষণীয় মোড়ক ব্যবহারের সিদ্ধান্ত নেন। পাশাপাশি ব্যবসায়ের পরিধি বাড়ানোর লক্ষ্যে প্রিন্ট মিডিয়ার সাহায্য নেন এবং পোস্টারিং এর ব্যবস্থা নেন। জনাব রশীদ তার প্রসাধনী সামগ্রীর প্রসারের জন্য প্রিন্ট মিডিয়া অর্থাৎ সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করেন। এর মাধ্যমে বিপুল পরিমাণ ক্রেতার কাছে তার পণ্যের তথ্য পৌঁছানো সম্ভব হবে। তারা সংবাদপত্রে তার পণ্য সম্পর্কে পড়ে এর গুণাগুণ ও কার্যকারিতা সম্পর্কে জানবে। এছাড়াও তিনি পোস্টারিং এর সিদ্ধান্ত নেন। সাধারণত জনসাধারণের চলাফেরা বেশি সেখানে পোস্টারিং করা হয়। তাই এটি অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। ফলে বাজারে তার প্রসাধনীর চাহিদা বাড়বে। এতে সহজেই বিক্রি বেড়ে মুনাফার পরিমাণ বাড়ার সম্ভাবনা তৈরি হবে। তাই ব্যবসায় প্রসারে জনাব রশিদের বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্তটি যৌক্তিক বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
ব্যবসায় প্রসারে জনাব রশীদের গৃহীত সিদ্ধান্তটির যৌক্তিকতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর