জনাব রহমত পণ্য বিক্রির ক্ষেত্রে বিজ্ঞাপনের যে মাধ্যমটি ব্যবহার করেছেন তা ব্যাখ্যা করো।
উত্তর: জনাব রহমত পণ্য বিক্রির ক্ষেত্রে টেলিভিশন বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করেছেন। পণ্য বা সেবার প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণের কৌশল হচ্ছে বিজ্ঞাপন। বর্তমানে টেলিভিশন বিজ্ঞাপনের অন্যতম জনপ্রিয় মাধ্যম। পণ্যের আকর্ষণীয় দর্শন ও শ্রবণযোগ্য স্লাইড ব্যবহার করে টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। উদ্দীপকের জনাব রহমত একজন ইলেকট্রনিক সামগ্রী উৎপাদনকারী। তিনি তার পণ্যের ১৫ সেকেন্ডের একটি ভিডিও চিত্র দেশের একটি সংবাদ মাধ্যমে নিয়মিত প্রচার করেন। এতে জনসাধারণ তার পণ্য সম্পর্কে জানার পাশাপাশি তা দেখতেও পারবে। আর এ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ায় এক সাথে অনেক ক্রেতার কাছে তার পণ্যের তথ্য পৌঁছানো সহজ হয়। এসব বৈশিষ্ট্য বিজ্ঞাপনের টেলিভিশন মাধ্যমের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রহমত পণ্য বিক্রির ক্ষেত্রে বিজ্ঞাপনের টেলিভিশন মাধ্যমটি ব্যবহার করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব রহমত পণ্য বিক্রির ক্ষেত্রে বিজ্ঞাপনের যে মাধ্যমটি ব্যবহার করেছ…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর