জনাব রহমতের উৎপাদিত পণ্য বিক্রির ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত কোন বণ্টন প্রণালি উপযুক্ত? তোমার মতামত দাও।
উত্তর: জনাব রহমতের উৎপাদিত পণ্য বিক্রির ক্ষেত্রে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয় বণ্টন প্রণালি উপযুক্ত বলে আমি মনে করি। উৎপাদনকারী পণ্য উৎপাদন করার পর কখনো সরাসরি ভোক্তার কাছে বিক্রি করে। এটি সম্ভব না হলে প্রয়োজন হয় মধ্যস্থব্যবসায়ীর। এক্ষেত্রে মধ্যস্থব্যবসায়ী হিসেবে প্রতিনিধি, পাইকার ও খুচরা ব্যবসায়ীর সাহায্য নিতে হয়। উৎপাদকের জনাব রহমত একজন ইলেকট্রনিক সামগ্রী উৎপাদনকারী। তিনি টেলিভিশনে তার পণ্যের বিজ্ঞাপন দেন। তিনি তার উৎপাদিত পণ্য বিক্রির জন্য ৩টি বণ্টন প্রণালি অনুসরণ করেন। সেগুলো হলো- (১) পাইকারের মাধ্যমে বিক্রয় (২) প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয় (৩) প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়। জনাব রহমতের অনুসরণকৃত প্রথম প্রণালি হলো পাইকারের মাধ্যমে বিক্রি। এতে তিনি তার পণ্য পাইকারের কাছে বিক্রি করবেন। পরবর্তীতে পাইকাররা তা ভোক্তাদের কাছে বিক্রি করবেন। এটি সাধারণত শিল্পজাত দ্রব্যসামগ্রী বিপণনের উপযুক্ত প্রণালি। আর দ্বিতীয় প্রণালিতে দেশের বিভিন্ন স্থানে এজেন্ট বা প্রতিনিধি নিয়োগের মাধ্যমে ভোক্তাদের কাছে পণ্য পৌঁছানো হয়। এটি সাধারণত বিভিন্ন প্রকার ইকেট্রনিক সামগ্রী বিপণনের জন্য উপযুক্ত প্রণালি। আর জনাব রহমতের অনুসৃত তৃতীয় প্রণালি অর্থাৎ প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় বিভিন্ন রকম কোমল পানীয় ও প্রসাধনী সামগ্রী বিপণনের জন্য উপযুক্ত। তাই বলা যায়, জনাব রহমতের উৎপাদিত ইলেকট্রনিক সামগ্রী বিক্রির ক্ষেত্রে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয় বণ্টন প্রণালিটি উপযুক্ত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব রহমতের উৎপাদিত পণ্য বিক্রির ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত কোন বণ্…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর