১ নং বণ্টন প্রণালিতে 'ক' চিহ্নিত স্থানে কোন ব্যবসায়ীর অবস্থান? বর্ণনা করো।
উত্তর: ১নং বণ্টন প্রণালিতে 'ক' চিহ্নিত স্থানে পাইকারের অবস্থান। উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছে দিতে অনেক ক্ষেত্রে মধ্যস্থব্যবসায়ী হিসেবে পাইকারের সাহায্য নেওয়া হয়। পাইকার মুনাফা অর্জনের লক্ষ্যে উৎপাদনের পণ্য কিনে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে। উদ্দীপকের ১নং বণ্টন প্রণালিতে প্রথমে অবস্থান করছে উৎপাদনকারী। উৎপাদনকারীর পরে অবস্থান করছে 'ক'। এরপর খুচরা বিক্রেতার অবস্থান। আর সবশেষে অবস্থান করছে ভোক্তা। অর্থাৎ, উৎপাদনকারীর কাছ থেকে পণ্য প্রথমে 'ক' এর কাছে যায়। এরপর তা খুচরা বিক্রেতার কাছে। আর সবশেষে তা ভোক্তার কাছে। সাধারণত উৎপাদকের কাছ থেকে পাইকার বিপুল পরিমাণ পণ্য কিনে তা খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে। অর্থাৎ উৎপাদক ও খুচরা ব্যবসায়ীর মাঝে বণ্টন প্রণালিতে পাইকার অবস্থান করে। সুতরাং, ১নং বণ্টন প্রণালিতে 'ক' চিহ্নিত স্থানে পাইকার অবস্থান করছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
১ নং বণ্টন প্রণালিতে 'ক' চিহ্নিত স্থানে কোন ব্যবসায়ীর অবস্থান? বর্ণ…
উদ্দীপক

Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর