পণ্যের বিবেচনায় ২ নং বণ্টন প্রণালিটির কার্যকারিতা মূল্যায়ন করো।
উত্তর: যে ইলেকট্রনিক সামগ্রী ও কৃষি পণ্য বিপণনে উদ্দীপকের ২নং বণ্টন প্রণালি প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রিটি কার্যকর বলে আমি মনে করি। প্রতিনিধি বা এজেন্ট হলো এ ধরনের মধ্যস্থব্যবসায়ী। তারা উৎপাদকের পণ্য বিক্রি করে। তারা পণ্যের বিক্রির ওপর নির্দিষ্ট কমিশন লাভ করে। তারা পণ্যের মালিকানা নেয় না। উদ্দীপকে উল্লিখিত ২নং বণ্টন প্রণালিটি হলো প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে পণ্য বিক্রির পদ্ধতি। এ বণ্টন প্রণালিতে প্রথমে অবস্থান করে উৎপাদক। এরপর মধ্যস্থব্যবসায়ী হিসেবে প্রতিনিধি বা এজেন্ট আছে। এই এজেন্টই উৎপাদকের পণ্য চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেয়। অনেক সময় উৎপাদনকারী সরাসরি ক্রেতার কাছে তার পণ্য বিক্রি করতে পারে না। তখন উৎপাদক তার পণ্য বণ্টনে প্রতিনিধি বা এজেন্টের সহায়তা নেয়। এই এজেন্ট দেশের বিভিন্ন স্থানে নিয়োজিত থেকে উৎপাদকের পণ্য বিক্রি করে। সাধারণত বিভিন্ন প্রকার ইলেকট্রনিক সামগ্রী (যেমন: টিভি, ফ্রিজ, ফ্যান প্রভৃতি) এবং কৃষি উপকরণ (যেমন: সার, বীজ প্রভৃতি) প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রি করা হয়। এতে ভোক্তারা দেশের বিভিন্ন জায়গা থেকে উৎপাদকের পণ্য কিনতে পারে। এতে সরাসরি উৎপাদকের সাথে দেখা করার ঝামেলা থাকে না। উৎপাদক ও ভোক্তা উভয়ের সময় ও অর্থ সাশ্রয় হয়। এতে প্রতিষ্ঠানের মুনাফা বাড়ার সম্ভাবনা তৈরি হয়। তাই বলা যায়, পণ্য বিবেচনায় যেমন: ইলেকট্রনিক সামগ্রী ও কৃষিপণ্য বিপণনে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রির বণ্টন প্রণালি কার্যকরী ভূমিকা পালন করে বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
পণ্যের বিবেচনায় ২ নং বণ্টন প্রণালিটির কার্যকারিতা মূল্যায়ন করো।
উদ্দীপক

Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর