জনাব সোহেল তার ব্যবসায় উদ্যোগের সাথে কোন সম্পর্কটি উপেক্ষা করেছেন? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের জনাব সোহেল তার ব্যবসায় উদ্যোগের সাথে ঝুঁকির সম্পর্কটি উপেক্ষা করেছেন। ঝুঁকি বলতে কোনো কাজের অনিশ্চিত ফলাফলকে বোঝায়। উদ্যোক্তারা ঝুঁকি আছে জেনেও ব্যবসায় স্থাপন করেন। কিন্তু যেকোনো ঝুঁকি অবশ্যই পরিমাপ করে সে অনুযায়ী সিদ্ধান্ত নিলে ফল ভালো হয়। কারণ ঝুঁকি না নিলে প্রত্যাশিত মুনাফা অর্জন করা যায় না। উদ্দীপকের জনাব সোহেল একজন উদ্যোক্তা। তিনি যথাযথ জ্ঞান ও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও প্রত্যন্ত অঞ্চলে কারখানা স্থাপন করেন। এমন স্থানে শিল্প কারখানা গড়ে তোলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ এমন জায়গায় আর্থিক প্রতিষ্ঠান, পরিবহন সুবিধা, কাঁচামাল ও দক্ষ শ্রমিকের অপর্যাপ্ততা ও অনিশ্চয়তা আছে। তাই বলা যায়, জনাব সোহেল তার ব্যবসায় উদ্যোগের সাথে ঝুঁকির সম্পর্কটি উপেক্ষা করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব সোহেল তার ব্যবসায় উদ্যোগের সাথে কোন সম্পর্কটি উপেক্ষা করেছেন? …
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর