“ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার পেছনে অনুকূল পরিবেশের ভূমিকা বিদ্যমান”- উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: 'ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার পেছনে অনুকূল পরিবেশের ভূমিকা বিদ্যমান'-উক্তিটির সাথে আমি একমত। শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠা এবং বিস্তার লাভে অনুকূল ব্যবসায় পরিবেশ অপরিহার্য। পর্যাপ্ত কাঁচামাল, পুঁজি, উন্নত অবকাঠামো ও পর্যাপ্ত মানবসম্পদ প্রভৃতি অনুকূল ব্যবসায় পরিবেশ সৃষ্টিতে সহায়ক হয়। এ পরিবেশ অনুকূল হলে ব্যবসায় সহজেই সম্প্রসারণ করা যায়। উদ্দীপকের জনাব সোহেল স্টেশনারি সামগ্রী উৎপাদন করে সফল হন। কিন্তু যথাযথ জ্ঞান না থাকলেও তিনি প্রত্যন্ত অঞ্চলে গার্মেন্টস কারখানা স্থাপন করেন। সেখানে তিনি প্রয়োজনীয় মূলধন, দক্ষ শ্রমিক, নিরাপত্তা প্রভৃতির অভাবে বাধাগ্রস্ত হন। অর্থাৎ সেখানে তার ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশের ঘাটতি ছিল। জনাব সোহেলের স্থাপিত কারখানা গ্রাম অঞ্চলে হওয়ায় তিনি সেখানে প্রয়োজনীয় মূলধন গঠনের সুবিধা পাননি। কারণ মূলধন জোগান দেয় এমন প্রতিষ্ঠান মূলত শহরকেন্দ্রিক গড়ে ওঠে। আবার, গ্রাম অঞ্চলে অবকাঠামোগত সুযোগ-সুবিধা কম থাকে। তাই পণ্য পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আর এজন্যই তার কাঁচামাল ছিনতাই হয়ে যায়। অন্যদিকে, গ্রামাঞ্চলে প্রশিক্ষণ ব্যবস্থা অপ্রতুল। তাই তিনি দক্ষ শ্রমিকও পাননি। অর্থাৎ তার ব্যর্থতার পেছনে প্রতিকূল ব্যবসায়িক পরিবেশ দায়ী ছিল। তাই বলা যায়, ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার পেছনে অনুকূল পরিবেশের ভূমিকা বিদ্যমান।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
“ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার পেছনে অনুকূল পরিবেশের ভূমিকা বিদ্যমান”- উদ…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর