শেয়ারFacebookWhatsApp

ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য জনাব রানা বিপণনের কোন কাজটি সম্পন্ন করেন? ব্যাখ্যা করো।

উত্তর: ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য জনাব রানা বিপণনের গুদামজাতকরণ কাজটি সম্পন্ন করেন। গুদামজাতকরণের মাধ্যমে সারা বছর বাজারে পণ্য সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখা যায়। ফলে কোনো নির্দিষ্ট সময়ে' উৎপাদিত পণ্য সারা বছর ভোগ করা যায়। অর্থাৎ, পণ্যের সময়গত উপযোগ তৈরি হয়। উদ্দীপকের জনাব রানা তার খামারে, বিষমুক্ত সবজি উৎপাদন করেন। উৎপাদন বেশি হওয়ায় সবজির চাহিদা কমে যায়। এতে জনাব রানা পণ্যের ন্যায্যমূল্য পান না। এজন্য তিনি তার বাড়তি সবজি সারা বছর ধরে সংরক্ষণ ও বিক্রির ব্যবস্থা করেন। এতে বছরের অন্যান্য সময়ে সবজির উৎপাদন পর্যাপ্ত না হলেও ভোক্তারা তা ভোগ করার সুযোগ পাবে। আবার তিনি উৎপাদিত বাড়তি সবজি বিক্রি করে লাভবান হবেন। এক্ষেত্রে সবজির সময়গত উপযোগ তৈরি হবে। সুতরাং, উদ্দীপকে জনাব রানা বিপণনের গুদামজাতকরণের কাজটি করেছেন।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য জনাব রানা বিপণনের কোন কাজটি সম্পন্ন …

উদ্দীপক

জনাব রানা একজন আদর্শ কৃষক। তিনি তার খামারে বিষমুক্ত সবজি উৎপাদন করেন। উৎপাদন বেশি হওয়ার প্রেক্ষিতে চাহিদা কমে যাওয়ায় তিনি তার উৎপাদিত সবজির ন্যায্যমূল্য পান না। এজন্য তিনি তার উদ্বৃত্ত সবজি বছর ধরে সংরক্ষণ ও বিক্রির ব্যবস্থা করেছেন। চাহিদা বাড়ানোর আশায় তিনি কিছু সবজি স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে বিতরণের পদক্ষেপ নেন।

Jessore · 2021

উত্তর

যে অংশীদার মূলধন, শ্রম বা দক্ষতা কিছুই বিনিয়োগ করেন না এবং পরিচালনায়ও অংশ নেন না; শুধু নাম ব্যবহারের অনুমতি দেন, তাকে নামমাত্র অংশীদার বলে।

উত্তর

মধ্যস্থব্যবসায়ী উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। অনেক সময় উৎপাদিত পণ্য উৎপাদনকারী সরাসরি ভোক্তার কাছে পৌঁছাতে পারে না। এক্ষেত্রে পণ্য বণ্টনে মধ্যস্থব্যবসায়ীর সাহায্য নেওয়া হয়। এ ধরনের ব্যবসায়ীগণ উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে। এরপর সেসব পণ্য নিজস্ব তত্ত্বাবধানে ভোক্তাদের কাছে চাহিদা অনুযায়ী সরবরাহ করে। তাই বলা যায়, মধ্যস্থব্যবসায়ী উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে।

উত্তর

ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য জনাব রানা বিপণনের গুদামজাতকরণ কাজটি সম্পন্ন করেন। গুদামজাতকরণের মাধ্যমে সারা বছর বাজারে পণ্য সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখা যায়। ফলে কোনো নির্দিষ্ট সময়ে' উৎপাদিত পণ্য সারা বছর ভোগ করা যায়। অর্থাৎ, পণ্যের সময়গত উপযোগ তৈরি হয়। উদ্দীপকের জনাব রানা তার খামারে, বিষমুক্ত সবজি উৎপাদন করেন। উৎপাদন বেশি হওয়ায় সবজির চাহিদা কমে যায়। এতে জনাব রানা পণ্যের ন্যায্যমূল্য পান না। এজন্য তিনি তার বাড়তি সবজি সারা বছর ধরে সংরক্ষণ ও বিক্রির ব্যবস্থা করেন। এতে বছরের অন্যান্য সময়ে সবজির উৎপাদন পর্যাপ্ত না হলেও ভোক্তারা তা ভোগ করার সুযোগ পাবে। আবার তিনি উৎপাদিত বাড়তি সবজি বিক্রি করে লাভবান হবেন। এক্ষেত্রে সবজির সময়গত উপযোগ তৈরি হবে। সুতরাং, উদ্দীপকে জনাব রানা বিপণনের গুদামজাতকরণের কাজটি করেছেন।

উত্তর

চাহিদা বাড়ানোর উদ্দেশ্যে জনাব রানার বিনামূল্যে সবজি বিতরণের পদক্ষেপটি হলো এক ধরনর বিজ্ঞাপন, যা যৌক্তিক বলে আমি মনে করি। পণ্য বা সেবার প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণের কৌশল হচ্ছে বিজ্ঞাপন। এতে পণ্যের তথ্যগত উপযোগ তৈরি হয়। ফলে ক্রেতারা পণ্য সম্পর্কে জানতে পেরে তা কিনতে আগ্রহী হয়। সংবাদপত্র, প্রচারপত্র, টেলিভিশন, নমুনা, ম্যাগাজিন প্রভৃতি বিজ্ঞাপন মাধ্যমে ব্যবহার করে পণ্যের বিক্রি বাড়ানোর চেষ্টা করা যায়। উদ্দীপকের জনাব রানা একজন আদর্শ কৃষক। তিনি বিষমুক্ত সবজি উৎপাদন করেন। উৎপাদন বেশি হওয়ায় তিনি সবজির ন্যায্যমূল্য পান না। তাই তিনি গুদামজাতকরণের ব্যবস্থা করেন। পরবর্তীতে তিনি চাহিদা বাড়ানোর আশায় স্থানীয় জনগণের মাঝে কিছু সবজি বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নেন। বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপনের একটি ধরন। জনাব রানা নমুনা হিসেবে কিছু পণ্য ক্রেতাদেরকে দেন। এতে জনগণ তার উৎপাদিত সবজি বিনামূল্যে ভোগ করার সুযোগ পাবে। সবজির মান ও দাম সম্পর্কে জেনে জনগণের মাঝে সবজির চাহিদা বাড়বে। এতে অনেক বর্তমান ও সম্ভাব্য ক্রেতা স্থায়ী ক্রেতায় পরিণত হবে। ফলে তার বিক্রির পরিমাণ বাড়বে। সুতরাং বলা যায়, চাহিদা বাড়ানোর জন্য জনাব রানার গৃহীত বিজ্ঞাপন ব্যবস্থা সম্পূর্ণ যৌক্তিক।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।