চাহিদা বাড়ানোর লক্ষ্যে জনাব রানার গৃহীত পদক্ষেপটির যৌক্তিকতা নিরূপণ করো।
উত্তর: চাহিদা বাড়ানোর উদ্দেশ্যে জনাব রানার বিনামূল্যে সবজি বিতরণের পদক্ষেপটি হলো এক ধরনর বিজ্ঞাপন, যা যৌক্তিক বলে আমি মনে করি। পণ্য বা সেবার প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণের কৌশল হচ্ছে বিজ্ঞাপন। এতে পণ্যের তথ্যগত উপযোগ তৈরি হয়। ফলে ক্রেতারা পণ্য সম্পর্কে জানতে পেরে তা কিনতে আগ্রহী হয়। সংবাদপত্র, প্রচারপত্র, টেলিভিশন, নমুনা, ম্যাগাজিন প্রভৃতি বিজ্ঞাপন মাধ্যমে ব্যবহার করে পণ্যের বিক্রি বাড়ানোর চেষ্টা করা যায়। উদ্দীপকের জনাব রানা একজন আদর্শ কৃষক। তিনি বিষমুক্ত সবজি উৎপাদন করেন। উৎপাদন বেশি হওয়ায় তিনি সবজির ন্যায্যমূল্য পান না। তাই তিনি গুদামজাতকরণের ব্যবস্থা করেন। পরবর্তীতে তিনি চাহিদা বাড়ানোর আশায় স্থানীয় জনগণের মাঝে কিছু সবজি বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নেন। বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপনের একটি ধরন। জনাব রানা নমুনা হিসেবে কিছু পণ্য ক্রেতাদেরকে দেন। এতে জনগণ তার উৎপাদিত সবজি বিনামূল্যে ভোগ করার সুযোগ পাবে। সবজির মান ও দাম সম্পর্কে জেনে জনগণের মাঝে সবজির চাহিদা বাড়বে। এতে অনেক বর্তমান ও সম্ভাব্য ক্রেতা স্থায়ী ক্রেতায় পরিণত হবে। ফলে তার বিক্রির পরিমাণ বাড়বে। সুতরাং বলা যায়, চাহিদা বাড়ানোর জন্য জনাব রানার গৃহীত বিজ্ঞাপন ব্যবস্থা সম্পূর্ণ যৌক্তিক।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
চাহিদা বাড়ানোর লক্ষ্যে জনাব রানার গৃহীত পদক্ষেপটির যৌক্তিকতা নিরূপণ…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর