কে উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসবে কাজ করে? ব্যাখ্যা করো।
উত্তর: মধ্যস্থব্যবসায়ী উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। অনেক সময় উৎপাদিত পণ্য উৎপাদনকারী সরাসরি ভোক্তার কাছে পৌঁছাতে পারে না। এক্ষেত্রে পণ্য বণ্টনে মধ্যস্থব্যবসায়ীর সাহায্য নেওয়া হয়। এ ধরনের ব্যবসায়ীগণ উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে। এরপর সেসব পণ্য নিজস্ব তত্ত্বাবধানে ভোক্তাদের কাছে চাহিদা অনুযায়ী সরবরাহ করে। তাই বলা যায়, মধ্যস্থব্যবসায়ী উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
কে উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসবে কাজ করে? ব্যাখ্যা করো।
উত্তর