জনাব রিয়াদের ব্যবসায়ে বিক্রয়কর্মীর কোন গুণটির অভাব পরিলক্ষিত হয়? বর্ণনা করো।
উত্তর: জনাব রিয়াদের ব্যবসায়ে বিক্রয়কর্মীর জেন্ডার সচেতনতা গুণটির অভাব পরিলক্ষিত হয়। নারী-পুরুষ, ছেলে-মেয়ে বা বয়স্ক কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব না করাই হলো জেন্ডার সচেতনতা। এটি বিক্রয়কর্মীর একটি নৈতিক গুণ। একজন ক্রেতা পুরুষ কিংবা নারী যাই হোক না কেন বিক্রয়কর্মীকে তার প্রতি শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল হতে হবে। উদ্দীপকের জনাব রিয়াদ একটি পোশাক বিক্রয় প্রতিষ্ঠানের মালিক। তার প্রতিষ্ঠানের একজন বিক্রয়কর্মী ক্রেতাদের ব্যবহারে অল্পতেই রেগে যায়। নারী ক্রেতাদের প্রতি বিরূপ আচরণ করে। ফলে ব্যবসায়ে বিক্রির পরিমাণ কমে যাচ্ছে এবং প্রত্যাশিত মুনাফা হচ্ছে না। প্রতিষ্ঠানের ক্রেতা নারী-পুরুষ যাই হোক না কেন বিক্রয়কর্মীকে তার প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতে হবে। কিন্তু জনাব রিয়াদের বিক্রয়কর্মী নারীদের সাথে খারাপ ব্যবহার করেন। তাই বলা যায়, উক্ত বিক্রয়কর্মীর মাঝে জেন্ডার সচেতনতা গুণটির অভাব রয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব রিয়াদের ব্যবসায়ে বিক্রয়কর্মীর কোন গুণটির অভাব পরিলক্ষিত হয়? বর…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর