ক্রেতার আস্থা অর্জন করে স্থায়ী গ্রাহকে পরিণত করার পদক্ষেপগুলো মূল্যায়ন করো।
উত্তর: বিক্রয়িকতার মাধ্যমে ক্রেতার আস্থা অর্জন করে স্থায়ী গ্রাহকে পরিণত করা যায়। ক্রেতাকে আকৃষ্ট করে স্থায়ী ক্রেতায় পরিণত করতে বিক্রয়কর্মীর ব্যবহৃত গুণাবলির সমষ্টিই হলো বিক্রয়িকতা। ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা অনেকাংশে একজন বিক্রয়কর্মীর মাধ্যমে প্রভাবিত হয়। এক্ষেত্রে বিক্রয়কর্মীকে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। এসব গুণের মধ্যে শারীরিক, মানসিক, নৈতিক গুণ অন্যতম। উদ্দীপকে জনাব রিয়াদের প্রতিষ্ঠানের একজন বিক্রয়কর্মী। নারী ক্রেতাদের প্রতি বিরূপ আচরণ করে। ফলে প্রতিষ্ঠানে বিক্রির পরিমাণ কমে যাচ্ছে। তাই জনাব রিয়াদ ক্রেতাদের মনোভাব ও আচরণ বুঝে মিশতে পারে এমন একজন স্বাস্থ্যবান, শিক্ষিত, নতুন বিক্রয়কর্মী নিয়োগ করেন। একজন আদর্শ বিক্রয়কর্মীকে শারীরিক, মানসিক, নৈতিক ও অন্যান্য গুণের অধিকারী হতে হয়। বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি দেখে ক্রেতারা তার কাছ থেকে পণ্য কিনতে আগ্রহী হয়। আবার বিক্রয়কর্মীর ধৈর্যশীলতা, আন্তরিকতা, আত্মবিশ্বাস প্রভৃতি মানসিক গুণাবলি ক্রেতাদের প্রভাবিত করতে পারে। একজন বিক্রয়কর্মীকে অবশ্যই সততা ও বিশ্বস্ততা, মার্জিত ব্যবহার, জেন্ডার সচেতনতা প্রভৃতি নৈতিক গুণাবলি সম্পন্ন হতে হবে। জনাব রিয়াদ পরবর্তীতে বিক্রয়কর্মী নিয়োগ করার ক্ষেত্রে উপর্যুক্ত গুণাবলি সম্পন্ন বিক্রয়কর্মী নিয়োগ দেন। ফলে তার প্রতিষ্ঠানে বিক্রির পরিমাণ দিন দিন বাড়তে থাকে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
ক্রেতার আস্থা অর্জন করে স্থায়ী গ্রাহকে পরিণত করার পদক্ষেপগুলো মূল্য…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর