শেয়ারFacebookWhatsApp

রাফসানের কাজটি ব্যবসায়ের কোন ধারণাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উত্তর: রাফসানের কাজটি ব্যবসায়ের বিক্রয়িকতার ধারণাকে নির্দেশ করে। বিক্রয়িকতা হলো বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল। এর মাধ্যমে একজন বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য বা সেবাসামগ্রী বিক্রি করতে সক্ষম হয়। বিক্রয়িকতার গুণে বিক্রেতা তার ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে। এছাড়া বিক্রেতা ক্রেতাদের নিয়মিত গ্রাহকে পরিণত করতে পারে। উদ্দীপকের রাফসান একটি শপিংমলে দীর্ঘদিন সুনামের সাথে চাকরি করছে। সে একজন দক্ষ বিক্রয়কর্মী হওয়ায় মালিক ও ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। সে তার দক্ষতার মাধ্যমে ক্রেতাদের আকর্ষণ করতে পারে। সে ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের কাছে তুলে ধরে। তার ব্যবহারে ক্রেতারা দোকানে ভিড় করে। সে ধীরে ধীরে ক্রেতাদের স্থায়ী গ্রাহকে পরিণত করে। তাই বলা যায়, রাফসানের কাজটি ব্যবসায়ের বিক্রয়িকতার ধারণাকে নির্দেশ করে।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

রাফসানের কাজটি ব্যবসায়ের কোন ধারণাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

রাফসান একটি শপিংমলে দীর্ঘদিন সুনামের সাথে চাকরি করে আসছে। তিনি তার নিজস্ব অভিজ্ঞতা ও ব্যক্তিগত গুণের কারণে মালিক ও ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। নতুন ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করতে তার জুরি নেই। রাফসান সদালাপী, আন্তরিক ও মার্জিত ব্যবহারের অধিকারী।

Dhaka · 2019

উত্তর

পণ্যদ্রব্যের গুণাগুণ, রং, আকার প্রভৃতি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে পণ্যের মান নির্ধারণ করা হলো প্রমিতকরণ।

উত্তর

উৎপাদকের কাছ থেকে পণ্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে বণ্টন প্রণালি বলা হয়। ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়ের কাজ পরিচালনা করতে বণ্টন প্রণালির প্রয়োজন হয়। এর শুরুতে উৎপাদকের অবস্থান। এরপর পাইকার, খুচরা ব্যবসায়ী থাকে। আর সবশেষে থাকে ভোক্তা।

উত্তর

রাফসানের কাজটি ব্যবসায়ের বিক্রয়িকতার ধারণাকে নির্দেশ করে। বিক্রয়িকতা হলো বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল। এর মাধ্যমে একজন বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য বা সেবাসামগ্রী বিক্রি করতে সক্ষম হয়। বিক্রয়িকতার গুণে বিক্রেতা তার ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে। এছাড়া বিক্রেতা ক্রেতাদের নিয়মিত গ্রাহকে পরিণত করতে পারে। উদ্দীপকের রাফসান একটি শপিংমলে দীর্ঘদিন সুনামের সাথে চাকরি করছে। সে একজন দক্ষ বিক্রয়কর্মী হওয়ায় মালিক ও ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। সে তার দক্ষতার মাধ্যমে ক্রেতাদের আকর্ষণ করতে পারে। সে ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের কাছে তুলে ধরে। তার ব্যবহারে ক্রেতারা দোকানে ভিড় করে। সে ধীরে ধীরে ক্রেতাদের স্থায়ী গ্রাহকে পরিণত করে। তাই বলা যায়, রাফসানের কাজটি ব্যবসায়ের বিক্রয়িকতার ধারণাকে নির্দেশ করে।

উত্তর

রাফসানের সফল হওয়ার পিছনে তার নিজস্ব অভিজ্ঞতা, সদালাপী, আন্তরিক ও মার্জিত ব্যবহার ভূমিকা পালন করে। ব্যবসায়ের সফলতা দক্ষ বিক্রয়কর্মীর ওপর অনেকাংশে নির্ভর করে। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট এবং প্রভাবিত করার জন্য একজন বিক্রয়কর্মীর অনেক গুণের অধিকারী হতে হয়। বিক্রয়কর্মী তার নিজস্ব গুণ দিয়ে একজন ক্রেতাকে স্থায়ী গ্রাহকে পরিণত করতে পারে। উদ্দীপকের রাফসান একজন বিক্রয়কর্মী। সে তার নিজস্ব অভিজ্ঞতা ও ব্যক্তিগত গুণের কারণে মালিক ও ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। সে সদালাপী, আন্তরিক ও মার্জিত ব্যবহারের অধিকারী। এসব গুণের মাধ্যমে সে ক্রেতাদের সহজে আকৃষ্ট করতে পারে। রাফসান ভদ্র, নম্র, অমায়িক ও মার্জিত ব্যবহারের অধিকারী হওয়ায়। ক্রেতারা তার প্রতি সন্তুষ্ট থাকে। সে ক্রেতাদের সাথে সহজে মিশে তাদের আপন করে নিতে পারে। সে ক্রেতাদের প্রতি অনেক আন্তরিক। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে ক্রেতাদের স্থায়ী গ্রাহকে পরিণত করে। ফলে তার প্রতিষ্ঠানে বিক্রি বেশি হয়। তাই বলা যায়, রাফসানের মধ্যে একজন আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলি বিদ্যমান থাকায় সে সফলতা লাভ করে।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

রাফসানের কাজটি ব্যবসায়ের কোন ধারণাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। | Prosthuti