শেয়ারFacebookWhatsApp

মি. ঈমনের ক্ষেত্রে কোন বণ্টন প্রণালি ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: মি. ঈমনের ক্ষেত্রে 'খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়' বণ্টন প্রণালিটি ব্যবহৃত হয়েছে। এ বণ্টন প্রণালিতে উৎপাদক খুচরা ব্যবসায়ীর সহায়তায় ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দেয়। এক্ষেত্রে প্রথমে উৎপাদক কিংবা পাইকার খুচরা ব্যবসায়ীর কাছে নির্দিষ্ট পরিমাণ পণ্য বিক্রি করে। পরবর্তীতে খুচরা বিক্রেতা সরাসরি ক্রেতার কাছে চাহিদা অনুযায়ী পণ্য বিক্রি করে। উদ্দীপকের মি. ঈমন তাঁতপল্লী থেকে কাপড় কিনে আনেন। এরপর কাপড়গুলো ব্যবহারকারীদের কাছে সুলভ মূল্যে বিক্রি করেন। এক্ষেত্রে তাঁতপল্লী হলো কাপড়ের উৎপাদন স্থান। এখান থেকে মি. ঈমন কাপড় সংগ্রহ করে ব্যবহারকারী বা ক্রেতাদের কাছে কাপড় পৌঁছে দেন। এতে তিনি উৎপাদক (তাঁতপল্লী) ও ভোক্তার মাঝে মধ্যস্থব্যবসায়ী হিসেবে সহায়ক ভূমিকা পালন করেন। তাই এখানে মি. ঈমন একজন খুচরা ব্যবসায়ী। তাই বলা যায়, মি. ঈমন একজন খুচরা ব্যবসায়ী হিসেবে তাঁতপল্লীর কাপড় বিক্রি করেন।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

মি. ঈমনের ক্ষেত্রে কোন বণ্টন প্রণালি ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

মি. ঈমন তাঁতপল্লী থেকে কাপড় কিনে ব্যবহারকারীদের কাছে সুলভ মূল্যে বিক্রি করেন। তিনি তার সুমিষ্ট হাসি দিয়ে ক্রেতাদের মন জয় করেন। অনেক ক্রেতা তাকে অগ্রিম অর্থ পরিশোধ করে। সেক্ষেত্রে তিনি আত্মবিশ্বাসের সাথে যথাসময়ে কাপড় উক্ত ক্রেতার কাছে পৌঁছে দেন।

Dhaka · 2020

উত্তর

পণ্য বা সেবা সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের উপায় বা কৌশল হলো বিজ্ঞাপন।

উত্তর

ভোক্তার চাহিদা, রুচি, পছন্দ প্রভৃতি যাচাই-বাছাই করা হলো ভোক্তা বিশ্লেষণ। ভোক্তা বিশ্লেষণের মাধ্যমে ক্রেতা বা ভোক্তাদের চাহিদা ও রুচি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এরপর উৎপাদকরা সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে পণ্য উৎপাদন ও বিপণন করতে পারে। এজন্য ভোক্তা বিশ্লেষণ প্রয়োজন।

উত্তর

মি. ঈমনের ক্ষেত্রে 'খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়' বণ্টন প্রণালিটি ব্যবহৃত হয়েছে। এ বণ্টন প্রণালিতে উৎপাদক খুচরা ব্যবসায়ীর সহায়তায় ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দেয়। এক্ষেত্রে প্রথমে উৎপাদক কিংবা পাইকার খুচরা ব্যবসায়ীর কাছে নির্দিষ্ট পরিমাণ পণ্য বিক্রি করে। পরবর্তীতে খুচরা বিক্রেতা সরাসরি ক্রেতার কাছে চাহিদা অনুযায়ী পণ্য বিক্রি করে। উদ্দীপকের মি. ঈমন তাঁতপল্লী থেকে কাপড় কিনে আনেন। এরপর কাপড়গুলো ব্যবহারকারীদের কাছে সুলভ মূল্যে বিক্রি করেন। এক্ষেত্রে তাঁতপল্লী হলো কাপড়ের উৎপাদন স্থান। এখান থেকে মি. ঈমন কাপড় সংগ্রহ করে ব্যবহারকারী বা ক্রেতাদের কাছে কাপড় পৌঁছে দেন। এতে তিনি উৎপাদক (তাঁতপল্লী) ও ভোক্তার মাঝে মধ্যস্থব্যবসায়ী হিসেবে সহায়ক ভূমিকা পালন করেন। তাই এখানে মি. ঈমন একজন খুচরা ব্যবসায়ী। তাই বলা যায়, মি. ঈমন একজন খুচরা ব্যবসায়ী হিসেবে তাঁতপল্লীর কাপড় বিক্রি করেন।

উত্তর

শারীরিক, মানসিক ও নৈতিক গুণাবলির আলোকে মি. ঈমনকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলা যায়। ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা দক্ষ বিক্রয়কর্মীর ওপর অনেকাংশে নির্ভর করে। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করার জন্য একজন বিক্রয়কর্মীর বিভিন্ন গুণের (সুন্দর হাসি, আত্মবিশ্বাস, সততা ও বিশ্বাস, মার্জিত ব্যবহার প্রভৃতি) অধিকারী হতে হয়। আর বিক্রয়িকতার গুণে বিক্রেতা তার ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করতে পারে। উদ্দীপকের মি. ঈমন তাঁতপল্লী থেকে কাপড় কিনে ব্যবহারকারীদের কাছে সুলভ মূল্যে বিক্রি করেন। তিনি তার সুমিষ্ট হাসি দিয়ে ক্রেতাদের মন জয় করেন। তাকে অনেক ক্রেতা পণ্য কেনার আগেই অর্থ পরিশোধ করে। আর তিনি আত্মবিশ্বাসের সাথে যথাসময়ে উক্ত ক্রেতার কাছে কাপড় পৌঁছে দেন। মি. ঈমনের হাসিমাখা মুখ কাপড় কেনার ক্ষেত্রে ক্রেতাদের বাড়তি অনুপ্রেরণা দেয়। এটি বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলির অন্তর্গত। আর তিনি আত্মবিশ্বাসী হওয়ায় ক্রেতাদের কাছে কাপড় সহজে গ্রহণযোগ্য করে তুলতে পারেন। তার এ গুণ আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলিকে নির্দেশ করে। আর ক্রেতাদের সাথে মার্জিত ব্যবহার করায় তারা মি. ঈমনের স্থায়ী গ্রাহকে পরিণত হয়। এটি তার নৈতিক গুণ প্রকাশ করে। তার এসব গুণ আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির সাথে সম্পর্কিত। সুতরাং, মি. ঈমন একজন আদর্শ বিক্রয়কর্মী।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।