মি. ঈমনকে আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে মূল্যায়ন করো।
উত্তর: শারীরিক, মানসিক ও নৈতিক গুণাবলির আলোকে মি. ঈমনকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলা যায়। ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা দক্ষ বিক্রয়কর্মীর ওপর অনেকাংশে নির্ভর করে। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করার জন্য একজন বিক্রয়কর্মীর বিভিন্ন গুণের (সুন্দর হাসি, আত্মবিশ্বাস, সততা ও বিশ্বাস, মার্জিত ব্যবহার প্রভৃতি) অধিকারী হতে হয়। আর বিক্রয়িকতার গুণে বিক্রেতা তার ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করতে পারে। উদ্দীপকের মি. ঈমন তাঁতপল্লী থেকে কাপড় কিনে ব্যবহারকারীদের কাছে সুলভ মূল্যে বিক্রি করেন। তিনি তার সুমিষ্ট হাসি দিয়ে ক্রেতাদের মন জয় করেন। তাকে অনেক ক্রেতা পণ্য কেনার আগেই অর্থ পরিশোধ করে। আর তিনি আত্মবিশ্বাসের সাথে যথাসময়ে উক্ত ক্রেতার কাছে কাপড় পৌঁছে দেন। মি. ঈমনের হাসিমাখা মুখ কাপড় কেনার ক্ষেত্রে ক্রেতাদের বাড়তি অনুপ্রেরণা দেয়। এটি বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলির অন্তর্গত। আর তিনি আত্মবিশ্বাসী হওয়ায় ক্রেতাদের কাছে কাপড় সহজে গ্রহণযোগ্য করে তুলতে পারেন। তার এ গুণ আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলিকে নির্দেশ করে। আর ক্রেতাদের সাথে মার্জিত ব্যবহার করায় তারা মি. ঈমনের স্থায়ী গ্রাহকে পরিণত হয়। এটি তার নৈতিক গুণ প্রকাশ করে। তার এসব গুণ আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির সাথে সম্পর্কিত। সুতরাং, মি. ঈমন একজন আদর্শ বিক্রয়কর্মী।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
মি. ঈমনকে আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে মূল্যায়ন করো।
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর