জনাব শামীমের কাজটিকে কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম বলা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব শামীমের কাজটিকে 'নমুনা' বিজ্ঞাপন মাধ্যম বলা যায়। এ ধরনের বিজ্ঞাপন মাধ্যমে বিনামূল্যে ক্রেতাদেরকে পণ্য সরবরাহ করা হয়। পণ্যটি ব্যবহার করে ক্রেতারা এর উপকরণ ও গুণাগুণ সম্পর্কে জানতে পারে। সাধারণত ওষুধ, পুস্তক ও প্রসাধন সামগ্রীর নমুনা বিতরণ করা হয়ে থাকে। উদ্দীপকের জনাব শামীম একটি নতুন স্বাদের চিপস বাজারে আনতে চান। এ উদ্দেশ্যে তিনি চিপসের ছোট ছোট প্যাকেট বিভিন্ন জনবহুল এলাকায় বিনামূল্যে বিতরণ করেন। ফলে ক্রেতারা পণ্যটির গুণাগুণ, তৈরির উপকরণ সম্পর্কে জানতে পারে। তারা পণ্যটি খেয়ে সন্তুষ্ট হলে আবার তা কিনতে আগ্রহী হবে। এভাবে পণ্যের চাহিদা সৃষ্টি নমুনা বিজ্ঞাপন মাধ্যমের সাথে সম্পর্কিত। সুতরাং, জনাব শামীম বিনামূল্যে চিপস বিতরণ করে বিজ্ঞাপনের নমুনা মাধ্যমটি ব্যবহার করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব শামীমের কাজটিকে কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম বলা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর