বিক্রয় বাড়াতে জনাব শামীমের গৃহীত কৌশলটি কি যুক্তিযুক্ত? তোমার মতামত ব্যক্ত করো।
উত্তর: বিক্রয় বাড়াতে জনাব শামীমের গৃহীত 'নমুনা বিজ্ঞাপন' কৌশলটি যুক্তিযুক্ত বলে আমি মনে করি। পণ্য বা সেবা সামগ্রীর প্রতি ক্রেতাসাধারণের দৃষ্টি আকর্ষণের কৌশল হিসেবে বিজ্ঞাপন ব্যবহৃত হয়। এর মাধ্যমে ক্রেতারা পণ্যের মান, মূল্য ও ব্যবহার বিধি সম্পর্কে জানতে পারে। এতে পণ্যের চাহিদা ও বিক্রির পরিমাণ বাড়ে। সংবাদপত্র, সাময়িকী, টেলিভিশন, রেডিও, নমুনা, প্রাচীরপত্র প্রভৃতি বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম। উদ্দীপকের জনাব শামীম বাজারে একটি নতুন স্বাদের চিপস আনতে চান। তিনি বিভিন্ন জনবহুল এলাকায় চিপসের ছোট ছোট প্যাকেট বিনামূল্যে বিতরণ শুরু করেন। এতে ক্রেতারা চিপসটির গুণাগুণ, তৈরির উপকরণসহ বিভিন্ন তথ্য জানতে পারে। এটি বিজ্ঞাপনের নমুনা পদ্ধতির সাথে সম্পর্কিত। জনাব শামীমের বিনামূল্যে চিপস বিতরণের উদ্দেশ্য ছিল বাজার চাহিদা সম্পর্কে ধারণা নেওয়া। ক্রেতারা চিপস খেয়ে এর গুণাগুণ ও উপকরণ সম্পর্কে নিশ্চিত হয়েছে। এতে তাদের দৃষ্টিভঙ্গি ও আগ্রহ সম্পর্কে জানা গেছে। পরবর্তীতে ক্রেতাদের মতামতের ভিত্তিতে জনাব শামীম চূড়ান্তভাবে চিপসটি উৎপাদনের সিদ্ধান্ত নেন। আর ক্রেতারা ইতিবাচক থাকায় চিপসের চাহিদা বেড়ে যায়। এ কারণে বিক্রির পরিমাণ বাড়তে থাকে। তাই বলা যায়, জনাব শামীম বিজ্ঞাপনের মাধ্যমে চিপসটি সম্পর্কে ক্রেতাদের যথাযথ ধারণা দিতে পারায় এর বিক্রি বেড়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
বিক্রয় বাড়াতে জনাব শামীমের গৃহীত কৌশলটি কি যুক্তিযুক্ত? তোমার মতামত…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর