নীলাচল ট্রেডার্সের সিমেন্টের ক্রয়মূল্য ২,২৫,০০০ টাকা; কুলি খরচ, ১,৫০০ টাকা; ট্রাকভাড়া ২০,০০০ টাকা এবং গুদাম ভাড়া ৫,০০০ টাকা। নীলাচল ট্রেডার্সের মুখ্য ব্যয় কত টাকা?
ক. ২,২৬,৫০০
খ. ২,৩০,০০০
গ. ২,৪৬,৫০০
ঘ. ২,৫১,৫০০
উত্তর: ২,৪৬,৫০০
ব্যাখ্যা: মুখ্য ব্যয়= ক্রয়মূল্য + প্রত্যক্ষ খরচ (কুলি খরচ + ট্রাক ভাড়া) = ২,২৫,০০০ + (১,৫০০ + ২০,০০০) = ২,২৫,০০০ + ২১,৫০০ = ২,৪৬,৫০০ টাকা
SSC হিসাববিজ্ঞান অধ্যায়-১১ : পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিসাববিজ্ঞান · অধ্যায়-১১ : পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য (Full Syllabus) · MCQ
