নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: বৈদ্যুতিক পাখা প্রস্তুতকারী শামীম ৩০০টি পাখা প্রস্তুত করবেন বলে ঠিক করলেন। তিনি কাঁচামাল ৩৫,০০০ টাকা, কারখানার মজুরি ৬০,০০০ টাকা, কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ মজুরির ২০%, অফিস ও বিক্রয় উপরিব্যয় কারখানা উপরিব্যয়ের ৮০% নির্বাহ করেন। তিনি মোট ব্যয়ের ২০% লাভে মাল বিক্রি করে থাকেন। মি. শামীমের মোট উৎপাদন ব্যয় কত?
ক. ১,০৬,০০০ টাকা
খ. ১,০৭,০০০ টাকা
গ. ১,১৬,০০০ টাকা
ঘ. ১,১৭,০০০ টাকা
উত্তর: ১,০৭,০০০ টাকা
ব্যাখ্যা: কারখানা উপরিব্যয় = ৬০,০০০ × ১০% = ১২,০০০ ∴ মোট উৎপাদন ব্যয় = কাঁচামাল + মজুরি + কারখানা উপরিব্যয় = ৩৫,০০০ + ৬০,০০০ + ১২,০০০ = ১,০৭,০০০ টাকা।
SSC হিসাববিজ্ঞান অধ্যায়-১১ : পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিসাববিজ্ঞান · অধ্যায়-১১ : পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য (Full Syllabus) · MCQ

