শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশের বেকারত্ব নিরসনে উদ্দীপক-২ এ উল্লিখিত ব্যাংকটির ভূমিকা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপক-২ এ উল্লিখিত ব্যাংকটি কৃষি ব্যাংক। বাংলাদেশের বেকারত্ব নিরসনে উদ্দীপক-২ এ উল্লিখিত ব্যাংকটি তথা কৃষি ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ করা হলো- কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি স্বনির্ভরতা অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ও কৃষির সাথে জড়িত খাতের উৎপাদন বৃদ্ধির জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে। আমাদের দেশের অধিকাংশ কৃষক দরিদ্র। তাই কৃষকের ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য এ ব্যাংক স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে। এ ঋণ সাধারণত ১৮ মাসের মধ্যে পরিশোধ করতে হয়। জমি সমতল করা, অগভীর নলকূপ স্থাপন, চাষের জন্য গবাদি পশু এবং হালকা কৃষি যন্ত্রপাতি ক্রয় করা প্রভৃতি কাজের জন্য এ ব্যাংক কৃষককে মধ্যম মেয়াদি ঋণ প্রদান করে। এ ঋণ সাধারণত ১৮ মাস থেকে ৫ বছরের মধ্যে পরিশোধ করতে হয়। জমি ও ভারী যন্ত্রপাতি ক্রয়, গভীর নলকূপ স্থাপন, গুদামঘর নির্মাণ, হিমাগার নির্মাণ, পানিসেচের উদ্দেশ্যে খাল খনন, চা বাগানের উন্নয়ন এসব কাজের জন্য কৃষি ব্যাংক কৃষককে দীর্ঘমেয়াদি ঋণ দিয়ে থাকে। এ ঋণ ৫ বছর থেকে ২০ বছরের মধ্যে পরিশোধ করতে হয়। এ ব্যাংক কৃষিভিত্তিক ক্ষুদ্র ও কুটিরশিল্প স্থাপনে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। এ ব্যাংক হাঁস-মুরগি ও পশুপালন, মৌমাছি ও গুটিপোকার চাষ, মৎস্য খামার তৈরি প্রভৃতি কাজের জন্য ঋণ দিয়ে থাকে, যা নিয়ে আমাদের বেকার যুবকরা তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। সুতরাং দেখা যায়, বাংলাদেশের বেকারত্ব নিরসনে উদ্দীপক-২ এ উল্লিখিত ব্যাংকটি তথা কৃষি ব্যাংকের ভূমিকা অপরিসীম।

SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল

বাংলাদেশের বেকারত্ব নিরসনে উদ্দীপক-২ এ উল্লিখিত ব্যাংকটির ভূমিকা বি…

উদ্দীপক

উদ্দীপক-১: আনিস সাহেবের কর্মরত ব্যাংকে জনগণের কোন হিসাব খোলা হয় না। উক্ত ব্যাংক সকল ব্যাংকের কাজ তদারকি করে। তাই এটি ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে। উদ্দীপক-২ : আসিফ সাহেব একটি বিশেষ ব্যাংকে কাজ করেন। ব্যাংকটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংকটি জনগণকে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে। উক্ত প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধের সময়সীমা সর্বোচ্চ বিশ বছর।

Dinajpur · 2024

উত্তর

যে অর্থ সরকারি আইন দ্বারা পরিচালিত তাই বিহিত অর্থ।

উত্তর

ব্যাংক সৃষ্ট অর্থ সরকার কর্তৃক অনুমোদিত বিহিত অর্থ নয়। তাই ব্যাংক সৃষ্ট অর্থ গ্রহণে কাউকে বাধ্য করা যায় না। বর্তমানে ব্যবসায়িক লেনদেন ও দেনা-পাওনা পরিশোধ করতে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ বিনিময় মাধ্যম হিসেবে মানুষ গ্রহণ করে। তবে তা গ্রহণ করতে কাউকে বাধ্য করা যায় না। বাণিজ্যিক ব্যাংক আমানত সৃষ্টি করে বা ঋণ প্রদান করে অর্থ সৃষ্টি করতে পারে।

উত্তর

উদ্দীপকে আনিস সাহেব কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত আছেন। নিচে কেন্দ্রীয় ব্যাংকের কাজ ব্যাখ্যা করা হলো- ১. নোট ও মুদ্রা প্রচলন: কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংকই নোট ও মুদ্রা প্রচলন করে। এ ব্যাংক দেশের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নোট প্রচলন করে। ২. সরকারের ব্যাংক: কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব পাওনা সরকারের হিসাবে জমা করে এবং সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ প্রদান করে। ৩ . অন্যান্য ব্যাংকের ব্যাংক: কেন্দ্রীয় ব্যাংক দেশে নতুন ব্যাংক ও শাখা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করে। তার অধীন তালিকাভুক্ত ব্যাংকসমূহকে সঠিকভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে। ১৪. ঋণ নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা প্রয়োগ করে। ৫. বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ: বৈদেশিক লেনদেন ভারসাম্য আনয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নিশ্রণ ও নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে আনিস সাহেবের কর্মরত ব্যাংকে জনগণের কোনো হিসাব খোলা হয় না। উক্ত ব্যাংক সকল ব্যাংকের কাজ তদারকি করে। তাই এটি ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে, যা কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য বহন করে। সুতরাং দেখা যায়, উদ্দীপকের আনিস সাহেব কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত আছেন। যে ব্যাংক উল্লিখিত কার্যাবলি সম্পাদন করে।

উত্তর

উদ্দীপক-২ এ উল্লিখিত ব্যাংকটি কৃষি ব্যাংক। বাংলাদেশের বেকারত্ব নিরসনে উদ্দীপক-২ এ উল্লিখিত ব্যাংকটি তথা কৃষি ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ করা হলো- কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি স্বনির্ভরতা অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ও কৃষির সাথে জড়িত খাতের উৎপাদন বৃদ্ধির জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে। আমাদের দেশের অধিকাংশ কৃষক দরিদ্র। তাই কৃষকের ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য এ ব্যাংক স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে। এ ঋণ সাধারণত ১৮ মাসের মধ্যে পরিশোধ করতে হয়। জমি সমতল করা, অগভীর নলকূপ স্থাপন, চাষের জন্য গবাদি পশু এবং হালকা কৃষি যন্ত্রপাতি ক্রয় করা প্রভৃতি কাজের জন্য এ ব্যাংক কৃষককে মধ্যম মেয়াদি ঋণ প্রদান করে। এ ঋণ সাধারণত ১৮ মাস থেকে ৫ বছরের মধ্যে পরিশোধ করতে হয়। জমি ও ভারী যন্ত্রপাতি ক্রয়, গভীর নলকূপ স্থাপন, গুদামঘর নির্মাণ, হিমাগার নির্মাণ, পানিসেচের উদ্দেশ্যে খাল খনন, চা বাগানের উন্নয়ন এসব কাজের জন্য কৃষি ব্যাংক কৃষককে দীর্ঘমেয়াদি ঋণ দিয়ে থাকে। এ ঋণ ৫ বছর থেকে ২০ বছরের মধ্যে পরিশোধ করতে হয়। এ ব্যাংক কৃষিভিত্তিক ক্ষুদ্র ও কুটিরশিল্প স্থাপনে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। এ ব্যাংক হাঁস-মুরগি ও পশুপালন, মৌমাছি ও গুটিপোকার চাষ, মৎস্য খামার তৈরি প্রভৃতি কাজের জন্য ঋণ দিয়ে থাকে, যা নিয়ে আমাদের বেকার যুবকরা তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। সুতরাং দেখা যায়, বাংলাদেশের বেকারত্ব নিরসনে উদ্দীপক-২ এ উল্লিখিত ব্যাংকটি তথা কৃষি ব্যাংকের ভূমিকা অপরিসীম।
SSCঅর্থনীতিঅধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের ভূমিকা ব্যাখ্যা করো।

সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিকাশঘর বলতে কী বোঝায়?

নিকাশঘর বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নোট ও মুদ্রা প্রচলন বলতে কী বোঝায়?

নোট ও মুদ্রা প্রচলন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর কেন বলা হয়?

কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর কেন বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গ্রামীণ ব্যাংক দরিদ্রদের ব্যাংক- ব্যাখ্যা করো।

গ্রামীণ ব্যাংক দরিদ্রদের ব্যাংক- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিহিত অর্থ কী?

বিহিত অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রামীণ ব্যাংকের দুটি কাজ ব্যাখ্যা করো।

গ্রামীণ ব্যাংকের দুটি কাজ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে?

বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিহিত অর্থ বলতে কী বোঝায়?

বিহিত অর্থ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ ব্যাংক কীভাবে কাজ করে?

মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ ব্যাংক কীভাবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?

কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অসীম বিহিত মুদ্রা বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখো।

অসীম বিহিত মুদ্রা বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।