শেয়ারFacebookWhatsApp

সমাজে সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে শেফালী বেগমের ব্যাংকটির ভূমিকা মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকের শেফালী বেগম যে ব্যাংক হতে ঋণ গ্রহণ করে তা হলো গ্রামীণ ব্যাংক। কারণ শেফালী বেগম ভূমিহীন হিসেবে জামানতবিহীন ঋণ পেয়েছেন যা গ্রামীণ ব্যাংক প্রদান করে। সমাজে সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে শেফালী বেগমের ব্যাংকটির ভূমিকা অপরিসীম। এ ব্যাংক গ্রামের ভূমিহীন দরিদ্র কৃষকদেরকে সহজ শর্তে ও জামানত ছাড়া ঋণ প্রদান করে। কৃষি খাতের উন্নয়নের জন্য এ ব্যাংক শাকসবজি চাষ, গাভী পালন, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন ও জমি চাষাবাদ ইত্যাদি খাতে ঋণ প্রদান করে। এ ব্যাংক পর্যাপ্ত ঋণ প্রদান করায় কৃষককে গ্রাম্য মহাজনদের কাছ থেকে কঠিন শর্তে ও চড়া সুদে ঋণ নিতে হয় না। সুবিধাবঞ্চিত বেকার জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় সংঘবদ্ধ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে পরিচালিত ব্যাংক হলো গ্রামীণ ব্যাংক। এ ব্যাংক ভিক্ষুককে সুদবিহীন ঋণ প্রদা করে আত্মকর্মসংস্থানের সুযোগ প্রদান করে। নারীকে কর্মে উদ্বুদ্ধকরণ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ব্যাংক সহায়তা করে। দরিদ্র অসহায় নারীদের ঋণ হিসেবে পল্লিফোন প্রদান করা হয়। এর আয় থেকে ঋণ পরিশোধ করে নারীদের পুনর্বাসনের চেষ্টা করা হয়। প্রতিবছর এর লভ্যাংশ থেকে দরিদ্র গ্রাহক মালিকদের ডিভিডেন্ডও (Dividend) প্রদান করা হয়। সুতরাং দেখা যায়, উদ্দীপকের শেফালী বেগমের ব্যাংকটি অর্থাৎ গ্রামীণ ব্যাংক সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ব্যাপক ভূমিকা পালন করে।

SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল

সমাজে সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে শেফালী …

উদ্দীপক

দরিদ্র কৃষক জমির মিয়া। সে কৃষির সাথে জড়িত সকল প্রকার ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য চেষ্টা করে যাচ্ছে। তাই কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য জমি বন্ধক রেখে একটি ব্যাংক হতে মধ্যম মেয়াদি ঋণ গ্রহণ করে। তার প্রতিবেশী ভূমিহীন শেফালী বেগমকে অপর একটি প্রতিষ্ঠান গাভী পালনের জন্য বিনা জামানতে ঋণ প্রদান করে। পরে তিনি গাভী পালনের পাশাপাশি ক্ষুদ্র-কুঠির শিল্প স্থাপন করে অনেক দরিদ্র নারীর কর্মসংস্থান সৃষ্টি করেন।

Dhaka · 2019

উত্তর

কযে ব্যাংক জনসাধারণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে রাখে এবং ব্যবসায় বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানকে স্বল্পমেয়াদি ঋণ দেয় সেই ব্যাংকই বাণিজ্যিক ব্যাংক।

উত্তর

দৈনন্দিন ব্যবসায় বাণিজ্য ও লেনদেনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক, ব্যাংক ড্রাফট ও পে-অর্ডার আদান-প্রদান হয়। ফলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে পাওনাদার বা' দেনাদার হয়। কোনো ব্যাংক অন্য ব্যাংকের কাছে কত পাওনা বা কত দেনা তার সর্বশেষ হিসাব সংরক্ষণ করে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকসমূহের যে অর্থ বা তহবিল কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকে তা থেকে এরকম দেনা-পাওনার নিষ্পত্তি করে। অর্থাৎ নিকাশঘর বলতে কেন্দ্রীয় ব্যাংকের এরূপ কার্যাবলিকে বোঝায় যেখানে বাণিজ্যিক ব্যাংকসমূহের দেনা-পাওনার নিষ্পত্তি করা হয়।

উত্তর

উদ্দীপকের জমির মিয়া যে ব্যাংক হতে ঋণ গ্রহণ করেন তা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক। কেননা তিনি ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য জমি বন্ধক রেখে একটি ব্যাংক হতে ঋণ গ্রহণ করেন। আর এ ধরনের ঋণ বাংলাদেশ কৃষি ব্যাংক প্রদান করে। কৃষিক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের ভূমিকা অপরিসীম। কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি স্বনির্ভরতা অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ কৃষি ব্যাংক অধ্যাদেশ ১৯৭৩ রাষ্ট্রপতির আদেশ বলে পাকিস্তান কৃষি ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটি একটি রাষ্ট্রায়ত্ত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এ ব্যাংক কৃষিভিত্তিক ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। এ ব্যাংক হাঁস-মুরগি ও পশুপালন, মৌমাছি ও গুটিপোকার চাষ, মৎস্য খামার তৈরি প্রভৃতি কাজের জন্য ঋণ দিয়ে থাকে, যা নিয়ে আমাদের বেকার যুবকরা তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। অতএব বলা যায়, কৃষি উন্নয়নে কৃষি ব্যাংকের ভূমিকা তাৎপর্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের শেফালী বেগম যে ব্যাংক হতে ঋণ গ্রহণ করে তা হলো গ্রামীণ ব্যাংক। কারণ শেফালী বেগম ভূমিহীন হিসেবে জামানতবিহীন ঋণ পেয়েছেন যা গ্রামীণ ব্যাংক প্রদান করে। সমাজে সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে শেফালী বেগমের ব্যাংকটির ভূমিকা অপরিসীম। এ ব্যাংক গ্রামের ভূমিহীন দরিদ্র কৃষকদেরকে সহজ শর্তে ও জামানত ছাড়া ঋণ প্রদান করে। কৃষি খাতের উন্নয়নের জন্য এ ব্যাংক শাকসবজি চাষ, গাভী পালন, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন ও জমি চাষাবাদ ইত্যাদি খাতে ঋণ প্রদান করে। এ ব্যাংক পর্যাপ্ত ঋণ প্রদান করায় কৃষককে গ্রাম্য মহাজনদের কাছ থেকে কঠিন শর্তে ও চড়া সুদে ঋণ নিতে হয় না। সুবিধাবঞ্চিত বেকার জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় সংঘবদ্ধ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে পরিচালিত ব্যাংক হলো গ্রামীণ ব্যাংক। এ ব্যাংক ভিক্ষুককে সুদবিহীন ঋণ প্রদা করে আত্মকর্মসংস্থানের সুযোগ প্রদান করে। নারীকে কর্মে উদ্বুদ্ধকরণ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ব্যাংক সহায়তা করে। দরিদ্র অসহায় নারীদের ঋণ হিসেবে পল্লিফোন প্রদান করা হয়। এর আয় থেকে ঋণ পরিশোধ করে নারীদের পুনর্বাসনের চেষ্টা করা হয়। প্রতিবছর এর লভ্যাংশ থেকে দরিদ্র গ্রাহক মালিকদের ডিভিডেন্ডও (Dividend) প্রদান করা হয়। সুতরাং দেখা যায়, উদ্দীপকের শেফালী বেগমের ব্যাংকটি অর্থাৎ গ্রামীণ ব্যাংক সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ব্যাপক ভূমিকা পালন করে।
SSCঅর্থনীতিঅধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের ভূমিকা ব্যাখ্যা করো।

সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিকাশঘর বলতে কী বোঝায়?

নিকাশঘর বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নোট ও মুদ্রা প্রচলন বলতে কী বোঝায়?

নোট ও মুদ্রা প্রচলন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর কেন বলা হয়?

কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর কেন বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গ্রামীণ ব্যাংক দরিদ্রদের ব্যাংক- ব্যাখ্যা করো।

গ্রামীণ ব্যাংক দরিদ্রদের ব্যাংক- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিহিত অর্থ কী?

বিহিত অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রামীণ ব্যাংকের দুটি কাজ ব্যাখ্যা করো।

গ্রামীণ ব্যাংকের দুটি কাজ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে?

বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিহিত অর্থ বলতে কী বোঝায়?

বিহিত অর্থ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ ব্যাংক কীভাবে কাজ করে?

মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ ব্যাংক কীভাবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?

কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অসীম বিহিত মুদ্রা বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখো।

অসীম বিহিত মুদ্রা বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।