জমির মিয়া যে ব্যাংক হতে ঋণ গ্রহণ করেন তার ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জমির মিয়া যে ব্যাংক হতে ঋণ গ্রহণ করেন তা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক। কেননা তিনি ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য জমি বন্ধক রেখে একটি ব্যাংক হতে ঋণ গ্রহণ করেন। আর এ ধরনের ঋণ বাংলাদেশ কৃষি ব্যাংক প্রদান করে। কৃষিক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের ভূমিকা অপরিসীম। কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি স্বনির্ভরতা অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ কৃষি ব্যাংক অধ্যাদেশ ১৯৭৩ রাষ্ট্রপতির আদেশ বলে পাকিস্তান কৃষি ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটি একটি রাষ্ট্রায়ত্ত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এ ব্যাংক কৃষিভিত্তিক ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। এ ব্যাংক হাঁস-মুরগি ও পশুপালন, মৌমাছি ও গুটিপোকার চাষ, মৎস্য খামার তৈরি প্রভৃতি কাজের জন্য ঋণ দিয়ে থাকে, যা নিয়ে আমাদের বেকার যুবকরা তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। অতএব বলা যায়, কৃষি উন্নয়নে কৃষি ব্যাংকের ভূমিকা তাৎপর্যপূর্ণ।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
জমির মিয়া যে ব্যাংক হতে ঋণ গ্রহণ করেন তার ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর