উদ্দীপকের তমিজ ও রমিজের বেকারত্ব নিরসনের পদক্ষেপ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তমিজ ও রমিজের বেকারত্ব নিরসনের পদক্ষেপগুলো হলো কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণ এবং পর্যাপ্ত ঋণ সুবিধা। এ দুটি পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে রমিজ ও তমিজের বেকারত্ব নিরসন করেছে। বেকার সমস্যার সমাধান করতে হলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। কৃষি ও শিল্পক্ষেত্রে নিয়োগ বৃদ্ধি করার জন্য মাঠ পর্যায়ে বাস্তবভিত্তিক ব্যবহারিক শিক্ষা প্রদান করতে হবে। দেশের প্রতিটি জেলায় কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করে স্বল্পশিক্ষিত বেকারদের প্রশিক্ষণ দিয়ে নিজস্ব ব্যবস্থায় কাজ করার সুযোগ সৃষ্টি করা যায়। গ্রামীণ অর্ধশিক্ষিত বেকারদের ভোকেশনাল ট্রেনিং প্রদানের পর তাদেরকে আর্থিক ঋণসুবিধা প্রদান করলে হাঁস-মুরগির খামার, মৎস্য খামার, গবাদিপশু খামারের মতো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বেকারত্ব নিরসন করা যায়। আবার ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনের মাধ্যমেও গ্রামীণ বেকারত্ব কমিয়ে আনা সম্ভব। অতএব বলা যায়, উল্লিখিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তমিজ ও রমিজের বেকারত্ব দূর হয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকের তমিজ ও রমিজের বেকারত্ব নিরসনের পদক্ষেপ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর