তমিজ ও রমিজ প্রশিক্ষণ গ্রহণের আগে কোন ধরনের বেকার ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তমিজ ও রমিজ প্রশিক্ষণ গ্রহণের আগে মৌসুমি বেকার ছিল। কেননা তমিজ ও রমিজ কৃষি শ্রমিক হিসেবে কাজ করে। প্রতিবছর বন্যার সময় তাদের কোনো কাজ থাকে না। এরূপ একটা বিশেষ মৌসুমে কাজ না থাকাকে মৌসুমি বেকারত্ব বলে। প্রাকৃতিক কারণে বছরের কোনো বিশেষ সময়ে এ ধরনের বেকারত্ব হয়। যেমন ফসল বপন ও কর্তনের সময় ব্যতীত অন্যান্য সময়ে গ্রামীণ কৃষি শ্রমিকের কোনো কাজ থাকে না। অর্থাৎ বছরের যে সময় কৃষি শ্রমিক কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়, সে সময়ের জন্য ওই শ্রমিককে মৌসুমি বেকার বলে। সুতরাং দেখা যায়, তমিজ ও রমিজ প্রশিক্ষণ গ্রহণের পূর্বে মৌসুমি বেকার ছিল।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
তমিজ ও রমিজ প্রশিক্ষণ গ্রহণের আগে কোন ধরনের বেকার ছিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর