শরিফুলের বন্ধু যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তা উল্লেখপূর্বক অর্থনৈতিক উন্নয়নে এ ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: মুনাফা সর্বোচ্চকরণ নয় বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, উন্নয়ন ও জনকল্যাণ সর্বোচ্চকরণ। কেন্দ্রীয় ব্যাংক একটি জাতীয় প্রতিষ্ঠান। প্রতিটি স্বাধীন দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। সুতরাং দেখা যায়, হিসাব খোলার জন্য প্রথমে শরিফুল যে ব্যাংকে যান তার সাথে কেন্দ্রীয় ব্যাংকের সাদৃশ্য রয়েছে। তাই উক্ত ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক। উদ্দীপকে শরিফুলের বন্ধু যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তা হলো কৃষি ব্যাংক। কেননা শরিফুলের বন্ধু তার জমিতে পানি সেচের জন্য গভীর নলকূপ স্থাপনের জন্য বিশেষ এক ধরনের ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে, যে ব্যাংকটি রাষ্ট্রপতির এক অধ্যাদেশ বলে গঠিত হয়েছে এসবই কৃষি ব্যাংকের সাথে সাদৃশ্যপপূর্ণ। কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি স্বনির্ভরতা অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ কৃষি ব্যাংক অধ্যাদেশ ১৯৭৩ রাষট্রপতির আদেশ বলে পাকিস্তান কৃষি ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটি একটি রাষ্ট্রায়ত্ত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কৃষিখাতের উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য এ ব্যাংক স্বল্পমেয়াদি, মধ্যম মেয়াদি ও দীর্ঘমেয়াদি এ তিন ধরনের ঋণ প্রদান করে। এ ব্যংক কৃষিভিত্তিক ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। এ ব্যাংক হাঁস-মুরগি ও পশুপালন, মৌমাছি ও গুটি পোকার চাষ, মৎস্য খামার তৈরি প্রভৃতি কাজের জন্য ঋণ দিয়ে থাকে, যা নিয়ে আমাদের বেকার যুবকরা তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। সুতরাং দেখা যায়, অর্থনৈতিক উন্নয়নে কৃষি ব্যাংকের গুরুত্ব অপরিসীম।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
শরিফুলের বন্ধু যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তা উল্লেখপূর্বক অর্থনৈতি…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর