শেয়ারFacebookWhatsApp

হিসাব খোলার জন্য শরিফুল প্রথমে কোন ব্যাংকে যান? ব্যাখ্যা কর।

উত্তর: হিসাব খোলার জন্য উদ্দীপকের শরিফুল প্রথমে যে ব্যাংকে যান সেটি কেন্দ্রীয় ব্যাংক। কেননা শরিফুল প্রথমে যে ব্যাংকে যান সেখানে এ ব্যাংক হিসাব খোলা হয় না এবং এ ব্যাংক. অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে, যা কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান, যা ব্যাংকব্যবস্থার শীর্ষে অবস্থান করে সমগ্র ব্যাংকব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে কাজ করে। এটি সরকারের মালিকানা ও নিয়ন্ত্রণে থেকে নোট ও মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রার মান সংরক্ষণ, মুদ্রাবাজার সংগঠন ও পরিচালনা এবং সরকারের আর্থিক উপদেষ্টা ও ব্যাংকার হিসেবে কাজ করে। এর প্রধান বৈশিষ্ট্য হলো, এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান। তাই এর প্রধান উদ্দেশ্য

SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল

হিসাব খোলার জন্য শরিফুল প্রথমে কোন ব্যাংকে যান? ব্যাখ্যা কর।

উদ্দীপক

শরিফুল একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি সঞ্চয়ের উদ্দেশ্যে একটি আর্থিক প্রতিষ্ঠানে ব্যাংক হিসাব খোলার জন্য যান। সেখানের একজন কর্মকর্তা তাকে জানান এ প্রতিষ্ঠানে এ ধরনের কোনো ব্যাংক হিসাব খোলা হয় না। এ প্রতিষ্ঠানটি ব্যাংক হলেও সকল ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে এবং নিয়ন্ত্রণ করে। অপরদিকে শরিফুলের বন্ধু আনিস একজন দরিদ্র কৃষক। তার জমিতে পানি সেচের জন্য একটি গভীর নলকূপ প্রয়োজন, তাই সে এক কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী বিশেষ এক ধরনের ব্যাংক থেকে নলকূপ স্থাপনের জন্য ঋণ গ্রহণ করে। ব্যাংকটি বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে রাষ্ট্রপতির এক অধ্যাদেশ বলে তৈরি হয়। এ নলকূপের সাহায্যে পানি সেচ প্রদানের ফলে তার ফসল উৎপাদন পূর্বের তুলনায় বৃদ্ধি পায়।

Rajshahi · 2019

উত্তর

যে মুদ্রার ধাতব মূল্য তার দৃশ্যমান মূল্যের চেয়ে কম থাকে তাকে প্রতীক মুদ্রা বলে।

উত্তর

মিটার যেমন দৈর্ঘ্যের, কিলোগ্রাম যেমন ওজনের পরিমাপক, ঠিক তেমনি অর্থ পণ্য ও সেবার মূল্যের পরিমাপের মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, জমির একটি বই ক্রয় করে ৫০ টাকা দিয়ে। এক্ষেত্রে ৫০ টাকা হলো উক্ত বইটির মূল্যের পরিমাপক। অর্থের সাহায্যে আমরা সহজেই পণ্য ও সেবার মূল্য পরিমাপ করে অতীত ও ভবিষ্যতের পণ্য ও সেবার মূল্য সম্বন্ধে তুলনামূলক আলোচনা করতে পারি। এভাবে অর্থ পণ্য ও সেবার মূল্যের মানদণ্ড হিসেবে কাজ করে।

উত্তর

হিসাব খোলার জন্য উদ্দীপকের শরিফুল প্রথমে যে ব্যাংকে যান সেটি কেন্দ্রীয় ব্যাংক। কেননা শরিফুল প্রথমে যে ব্যাংকে যান সেখানে এ ব্যাংক হিসাব খোলা হয় না এবং এ ব্যাংক. অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে, যা কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান, যা ব্যাংকব্যবস্থার শীর্ষে অবস্থান করে সমগ্র ব্যাংকব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে কাজ করে। এটি সরকারের মালিকানা ও নিয়ন্ত্রণে থেকে নোট ও মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রার মান সংরক্ষণ, মুদ্রাবাজার সংগঠন ও পরিচালনা এবং সরকারের আর্থিক উপদেষ্টা ও ব্যাংকার হিসেবে কাজ করে। এর প্রধান বৈশিষ্ট্য হলো, এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান। তাই এর প্রধান উদ্দেশ্য

উত্তর

মুনাফা সর্বোচ্চকরণ নয় বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, উন্নয়ন ও জনকল্যাণ সর্বোচ্চকরণ। কেন্দ্রীয় ব্যাংক একটি জাতীয় প্রতিষ্ঠান। প্রতিটি স্বাধীন দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। সুতরাং দেখা যায়, হিসাব খোলার জন্য প্রথমে শরিফুল যে ব্যাংকে যান তার সাথে কেন্দ্রীয় ব্যাংকের সাদৃশ্য রয়েছে। তাই উক্ত ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক। উদ্দীপকে শরিফুলের বন্ধু যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তা হলো কৃষি ব্যাংক। কেননা শরিফুলের বন্ধু তার জমিতে পানি সেচের জন্য গভীর নলকূপ স্থাপনের জন্য বিশেষ এক ধরনের ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে, যে ব্যাংকটি রাষ্ট্রপতির এক অধ্যাদেশ বলে গঠিত হয়েছে এসবই কৃষি ব্যাংকের সাথে সাদৃশ্যপপূর্ণ। কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি স্বনির্ভরতা অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ কৃষি ব্যাংক অধ্যাদেশ ১৯৭৩ রাষট্রপতির আদেশ বলে পাকিস্তান কৃষি ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটি একটি রাষ্ট্রায়ত্ত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কৃষিখাতের উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য এ ব্যাংক স্বল্পমেয়াদি, মধ্যম মেয়াদি ও দীর্ঘমেয়াদি এ তিন ধরনের ঋণ প্রদান করে। এ ব্যংক কৃষিভিত্তিক ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। এ ব্যাংক হাঁস-মুরগি ও পশুপালন, মৌমাছি ও গুটি পোকার চাষ, মৎস্য খামার তৈরি প্রভৃতি কাজের জন্য ঋণ দিয়ে থাকে, যা নিয়ে আমাদের বেকার যুবকরা তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। সুতরাং দেখা যায়, অর্থনৈতিক উন্নয়নে কৃষি ব্যাংকের গুরুত্ব অপরিসীম।
SSCঅর্থনীতিঅধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের ভূমিকা ব্যাখ্যা করো।

সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিকাশঘর বলতে কী বোঝায়?

নিকাশঘর বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নোট ও মুদ্রা প্রচলন বলতে কী বোঝায়?

নোট ও মুদ্রা প্রচলন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর কেন বলা হয়?

কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর কেন বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গ্রামীণ ব্যাংক দরিদ্রদের ব্যাংক- ব্যাখ্যা করো।

গ্রামীণ ব্যাংক দরিদ্রদের ব্যাংক- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিহিত অর্থ কী?

বিহিত অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রামীণ ব্যাংকের দুটি কাজ ব্যাখ্যা করো।

গ্রামীণ ব্যাংকের দুটি কাজ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে?

বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিহিত অর্থ বলতে কী বোঝায়?

বিহিত অর্থ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ ব্যাংক কীভাবে কাজ করে?

মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ ব্যাংক কীভাবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?

কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অসীম বিহিত মুদ্রা বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখো।

অসীম বিহিত মুদ্রা বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।