সায়েমের কাছে যে মুদ্রাগুলো ছিল গ্রহণ সীমার দিক থেকে সেগুলো কোন শ্রেণির মুদ্রা? ব্যাখ্যা কর।
উত্তর: সায়েমের কাছে যে মুদ্রাগুলো ছিল গ্রহণ সীমার দিক থেকে এগুলো অসীম বিহিত মুদ্রা ও সমীম বিহিত মুদ্রা। গ্রহণ সীমার ওপর ভিত্তি করে বিহিত মুদ্রাকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- (ⅰ) অসীম বিহিত মুদ্রা ও (ii) সসীম বিহিত মুদ্রা। অসীম বিহিত অর্থ বলতে বোঝায়, যে বিহিত অর্থ দ্বারা আইনগত যেকোনো পরিমাণ লেনদেন করা যায় এবং দেনা-পাওনা পরিশোধ করলে পাওনাদার তা গ্রহণ করতে বাধ্য থাকে। আমাদের দেশের অসীম বিহিত অর্থ হলো- ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট। অতএব, উদ্দীপকের সায়েমের ৫ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার কাগজী নোট হলো অসীম বিহিত অর্থ। অন্যদিকে, সসীম বিহিত অর্থ বলতে বোঝায়, যে বিহিত অর্থ দ্বারা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায়, আইনগতভাবে জনগণকে অধিক গ্রহণে বাধ্য করা যায় না এবং জনগণ তার ইচ্ছা অনুযায়ী তা গ্রহণ করতে পারে। আমাদের দেশের সসীম বিহিত অর্থ হলো- ৫০ পয়সা, ১ টাকা, ২ টাকা ও ৫ টাকার ধাতব মুদ্রা। এক্ষেত্রে উদ্দীপকের সায়েমের ১ টাকা, ২ টাকা ও ৫ টাকার ধাতব মুদ্রা হলো সসীম বিহিত অর্থ।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
সায়েমের কাছে যে মুদ্রাগুলো ছিল গ্রহণ সীমার দিক থেকে সেগুলো কোন শ্রে…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর