এ ধরনের ব্যাংক কি দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটায়? তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে ইঙ্গিতকৃত বাংলাদেশ কৃষি ব্যাংককের মতো বিশেষায়িত ব্যাংক দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটায়। কৃষিখাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি স্বনির্ভরতা অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ও কৃষির সাথে জড়িত খাতের উৎপাদন বৃদ্ধির জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে। আমাদের দেশের অধিকাংশ কৃষক দরিদ্র। তাই কৃষকের ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য (সার, বীজ, কীটনাশক ওষুধ প্রভৃতি ক্রয় এবং জমি চাষ, ফসল নিড়ানো, ফসল কাটা, মাড়াই ইত্যাদি কাজের ব্যয় নির্বাহের জন্য) এ ব্যাংক স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে। এ ঋণ সাধারণত ১৮ মাসের মধ্যে পরিশোধ করতে হয়। অন্যদিকে জমি সমতল করা, অগভীর নলকূপ স্থাপন, চাষের জন্য গবাদিপশু এবং হালকা কৃষি যন্ত্রপাতি ক্রয় করা প্রভৃতির জন্য কৃষি ব্যাংক মধ্যম মেয়াদি ঋণ প্রদান করে থাকে। এ ঋণ ১৮ মাস থেকে ৫ বছরের মধ্যে পরিশোধ করতে হয়। এছাড়া জমি ও ভারী যন্ত্রপাতি ক্রয়, গভীর নলকূপ স্থাপন, গুদামঘর নির্মাণ, হিমাগার নির্মাণ, পানিসেচের উদ্দেশ্যে খাল খনন, চা বাগানের উন্নয়ন- এসব কাজের জন্য কৃষি ব্যাংক কৃষককে দীর্ঘমেয়াদি ঋণ দিয়ে থাকে। এ ঋণ ৫ বছর থেকে ২০ বছরের মধ্যে পরিশোধ করতে হয়। এছাড়া এ ব্যাংক হাঁস-মুরগি ও পশুপালন, মৌমাছি ও গুটিপোকার চাষ, মৎস্য খামার তৈরি প্রভৃতি কাজের জন্য ঋণ দিয়ে থাকে, যা নিয়ে আমাদের বেকার যুবকরা তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। সুতরাং আমরা বলতে পারি, এ ধরনের ব্যাংক অর্থাৎ বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটায়।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
এ ধরনের ব্যাংক কি দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটায়? তোমার মত…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর