শফিক মিয়া যে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল তার স্বরূপ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে শফিক মিয়া যে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল সেটি হলো বাংলাদেশ কৃষি ব্যাংক। কেননা শফিক মিয়া যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে, সেটি কৃষি খাতের উন্নতির জন্য সরকার তৈরি করেছে এবং সহজ শর্তে ঋণ দেয়। এগুলো কৃষি ব্যাংককে নির্দেশ করে। কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি স্বনির্ভরতা অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ও কৃষির সাথে জড়িত খাতের উৎপাদন বৃদ্ধির জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে। আমাদের দেশের অধিকাংশ কৃষক দরিদ্র। তাই কৃষকের ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য এ ব্যাংক স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে। এ ঋণ সাধারণত ১৮ মাসের মধ্যে পরিশোধ করতে হয়। জমি, সমতল করা, অগভীর নলকূপ স্থাপন, চাষের জন্য গবাদিপশু এবং হালকা কৃষি যন্ত্রপাতি ক্রয় করা প্রভৃতি কাজের জন্য এ ব্যাংক কৃষককে মধ্যম মেয়াদি ঋণ প্রদান করে। এ ঋণ সাধারণত ১৮ মাস থেকে ৫ বছরের মধ্যে পরিশোধ করতে হয়। জমি ও ভারী যন্ত্রপাতি ক্রয়, গভীর নলকূপ স্থাপন, গুদামঘর নির্মাণ, হিমাগার নির্মাণ, পানিসেচের উদ্দেশ্যে খাল খনন, চা বাগানের উন্নয়ন এসব কাজের জন্য কৃষি ব্যাংক কৃষককে দীর্ঘমেয়াদি ঋণ দিয়ে থাকে। এ ঋণ ৫ বছর থেকে ২০ বছরের মধ্যে পরিশোধ করতে হয়। অতএব শফিক মিয়া যে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল সেটি বাংলাদেশ কৃষি ব্যাংক।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
শফিক মিয়া যে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল তার স্বরূপ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর