শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ২য় আর্থিক প্রতিষ্ঠানটির গ্রামের দরিদ্র ও অসহায় মানুষদের অবস্থা উন্নয়নে ভূমিকা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ২য় আর্থিক প্রতিষ্ঠানটি হলো গ্রামীণ ব্যাংক। কেননা উদ্দীপকের সালমাকে ব্যাংক কর্মকর্তা একটি আর্থিক প্রতিষ্ঠানে - যাওয়ার পরামর্শ দেন। যে প্রতিষ্ঠানটি জামানত ছাড়া ঋণদান করে যা গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন দরিদ্র কৃষকদেরকে সহজশর্তে ও জামানত ছাড়া ঋণ প্রদান করে। কৃষি খাতের উন্নয়নের জন্য এ ব্যাংক শাকসবজি চাষ, গাভী পালন, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন ও জমি চাষাবাদ ইত্যাদি খাতে ঋণ প্রদান করে। এ ব্যাংক পর্যাপ্ত ঋণ প্রদান করায় কৃষককে গ্রাম্য মহাজনদের কাছ থেকে কঠিন শর্তে ও চড়া সুদে ঋণ নিতে হয় না। সুবিধাবঞ্চিত বেকার জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় সংঘবদ্ধ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে পরিচালিত ব্যাংক হলো গ্রামীণ ব্যাংক। এ ব্যাংক ভিক্ষুককে সুদবিহীন ঋণ প্রদান করে আত্মকর্মসংস্থানের সুযোগ করে। নারীকে কর্মে উদ্বুদ্ধকরণ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ব্যাংক সহায়তা করে। দরিদ্র অসহায় নারীদের ঋণ হিসেবে পল্লিফোন প্রদান করা হয়। এর আয় থেকে ঋণ পরিশোধ করে নারীদের পুনর্বাসনের চেষ্টা করা হয়। প্রতিবছর এর লভ্যাংশ থেকে দরিদ্র গ্রাহক মালিকদের ডিভিডেন্ড (Dividend) প্রদান করা হয়। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ২য় আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ গ্রামীণ ব্যাংক গ্রামের দরিদ্র ও অসহায় মানুষদের অবস্থা উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে।

SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ২য় আর্থিক প্রতিষ্ঠানটির গ্রামের দরিদ্র ও অসহায় মা…

উদ্দীপক

ভূমিহীন ও দরিদ্র সালমা একটি ছোট মুরগির খামার শুরু করতে চাইলেন। কিন্তু তার নিকট কোনো অর্থ ছিল না। তাই তিনি ঋণের জন্য একটি আর্থিক প্রতিষ্ঠানে যান। প্রতিষ্ঠানের কর্মকর্তা তাকে জানান যে, তারা জামানত ছাড়া কোনো ঋণ দেন না। তিনি সালমাকে অন্য একটি আর্থিক প্রতিষ্ঠানে যাওয়ার পরামর্শ দেন যেটি কোনো জামানত ছাড়াই ঋণ প্রদান করে থাকে।

Jessore · 2019

উত্তর

বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা।

উত্তর

কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ঋণের স্বল্পতা ও আধিক্য উভয়ই ক্ষতিকর। তাই বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদানের ক্ষমতা নিয়ন্ত্রণ করে। বাণিজ্যিক ব্যাংকসমূহ যে ঋণ দেয় তা মোট অর্থের যোগানের মধ্যে অন্তর্ভুক্ত হয়, যা দামস্তর এবং আর্থিক মূল্যের ওপর প্রভাব বিস্তার করে। ঋণের আধিক্যের জন্য দেশে মুদ্রাস্ফীতি হয়। ঋণের স্বল্পতার জন্য দেশে মুদ্রা সংকোচন হয়। এসব অসুবিধা যেন দেখা না দেয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণ করে।

উত্তর

সালমা প্রথমে যে আর্থিক প্রতিষ্ঠানে গিয়েছিলেন সেটি বাণিজ্যিক ব্যাংক। কারণ সালমা উক্ত ব্যাংক থেকে ঋণ নিতে গেলে ব্যাংক কর্মকর্তা জানান এ ব্যাংক জামানত ছাড়া কোনো ঋণ দেন না যা বাণিজ্যিক ব্যাংকের একটি বৈশিষ্ট্য। বাণিজ্যিক ব্যাংকসমূহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিক্ষিপ্ত ও ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত সঞ্চয়কে আমানত হিসেবে গ্রহণ করে। তা থেকে ব্যাংকসমূহ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পকারখানা নির্মাণ ও সম্প্রসারণে ঋণ সহায়তা দান করে থাকে। শিল্পের কাঁচামাল এবং উন্নতমানের যন্ত্রপাতি ক্রয় করতে বাণিজ্যিক ব্যাংক সহজশর্তে পর্যাপ্ত ঋণ প্রদান করে। এছাড়া নতুন নতুন কোম্পানির শেয়ার কিনে দেশে কলকারখানা গড়তে সহায়তা করে। বাণিজ্যিক ব্যাংক দেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। বর্তমানে এ দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো রিকশা ও ভ্যান ক্রয়, মুদির দোকান খোলা, চাল-ডাল-গম ভাঙানোর মিল স্থাপন ইত্যাদি ক্ষেত্রে ব্যক্তিগত জামানাতের বিপরীতে ঋণ প্রদান শুরু করেছে। এর ফলে অনেক লোকের কর্মসংস্থান সম্ভব হবে বলে আশা করা যায়। সুতরাং দেখা যায়, সালমা প্রথমে যে আর্থিক প্রতিষ্ঠানে গিয়েছিলেন সেটি বাণিজ্যিক ব্যাংক।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ২য় আর্থিক প্রতিষ্ঠানটি হলো গ্রামীণ ব্যাংক। কেননা উদ্দীপকের সালমাকে ব্যাংক কর্মকর্তা একটি আর্থিক প্রতিষ্ঠানে - যাওয়ার পরামর্শ দেন। যে প্রতিষ্ঠানটি জামানত ছাড়া ঋণদান করে যা গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন দরিদ্র কৃষকদেরকে সহজশর্তে ও জামানত ছাড়া ঋণ প্রদান করে। কৃষি খাতের উন্নয়নের জন্য এ ব্যাংক শাকসবজি চাষ, গাভী পালন, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন ও জমি চাষাবাদ ইত্যাদি খাতে ঋণ প্রদান করে। এ ব্যাংক পর্যাপ্ত ঋণ প্রদান করায় কৃষককে গ্রাম্য মহাজনদের কাছ থেকে কঠিন শর্তে ও চড়া সুদে ঋণ নিতে হয় না। সুবিধাবঞ্চিত বেকার জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় সংঘবদ্ধ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে পরিচালিত ব্যাংক হলো গ্রামীণ ব্যাংক। এ ব্যাংক ভিক্ষুককে সুদবিহীন ঋণ প্রদান করে আত্মকর্মসংস্থানের সুযোগ করে। নারীকে কর্মে উদ্বুদ্ধকরণ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ব্যাংক সহায়তা করে। দরিদ্র অসহায় নারীদের ঋণ হিসেবে পল্লিফোন প্রদান করা হয়। এর আয় থেকে ঋণ পরিশোধ করে নারীদের পুনর্বাসনের চেষ্টা করা হয়। প্রতিবছর এর লভ্যাংশ থেকে দরিদ্র গ্রাহক মালিকদের ডিভিডেন্ড (Dividend) প্রদান করা হয়। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ২য় আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ গ্রামীণ ব্যাংক গ্রামের দরিদ্র ও অসহায় মানুষদের অবস্থা উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে।
SSCঅর্থনীতিঅধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের ভূমিকা ব্যাখ্যা করো।

সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিকাশঘর বলতে কী বোঝায়?

নিকাশঘর বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নোট ও মুদ্রা প্রচলন বলতে কী বোঝায়?

নোট ও মুদ্রা প্রচলন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর কেন বলা হয়?

কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর কেন বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গ্রামীণ ব্যাংক দরিদ্রদের ব্যাংক- ব্যাখ্যা করো।

গ্রামীণ ব্যাংক দরিদ্রদের ব্যাংক- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিহিত অর্থ কী?

বিহিত অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রামীণ ব্যাংকের দুটি কাজ ব্যাখ্যা করো।

গ্রামীণ ব্যাংকের দুটি কাজ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে?

বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিহিত অর্থ বলতে কী বোঝায়?

বিহিত অর্থ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ ব্যাংক কীভাবে কাজ করে?

মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ ব্যাংক কীভাবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?

কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অসীম বিহিত মুদ্রা বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখো।

অসীম বিহিত মুদ্রা বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।