বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদানের ক্ষমতা নিয়ন্ত্রণ করে কেন?
উত্তর: কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ঋণের স্বল্পতা ও আধিক্য উভয়ই ক্ষতিকর। তাই বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদানের ক্ষমতা নিয়ন্ত্রণ করে। বাণিজ্যিক ব্যাংকসমূহ যে ঋণ দেয় তা মোট অর্থের যোগানের মধ্যে অন্তর্ভুক্ত হয়, যা দামস্তর এবং আর্থিক মূল্যের ওপর প্রভাব বিস্তার করে। ঋণের আধিক্যের জন্য দেশে মুদ্রাস্ফীতি হয়। ঋণের স্বল্পতার জন্য দেশে মুদ্রা সংকোচন হয়। এসব অসুবিধা যেন দেখা না দেয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণ করে।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদানের ক্ষমতা নিয়ন্ত্রণ করে কেন?
উত্তর