সবার কাছে গ্রহণযোগ্য দ্রব্যটির কার্যাবলি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সবার কাছে গ্রহণযোগ্য দ্রব্যটি হলো অর্থ। নিচে অর্থের কার্যাবলি বিশ্লেষণ করা হলো- বিনিময়ের মাধ্যম: অর্থ সবার নিকট গ্রহণযোগ্য বলে অর্থের বিনিময়ে লেনদেন সম্পন্ন হয়। বিক্রেতা কোনো দ্রব্যের বিনিময়ে অর্থ গ্রহণ করে আবার ক্রেতার অর্থের বিনিময়ে দ্রব্যসামগ্রী গ্রহণ করে। মূল্যের পরিমাপক: কোনো দ্রব্যের মূল্যের পরিমাপক বা হিসাবের একক হিসেবে অর্থ কাজ করে। অর্থনীতিতে যাবতীয় রকমের লেনদেনের উত্তম মাধ্যম হলো অর্থ। দৈনন্দিন বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম বিভিন্ন পণ্যের মূল্য, ব্যয়-আয় ইত্যাদি পরিমাপের জন্য একটি সাধারণ পরিমাপক দরকার। অর্থ সেই সাধারণ পরিমাপকের ভূমিকা পালন করে। তাই অর্থকে মূল্যের মানদণ্ড ও হিসাবে একক হিসেবে গ্রহণ করা হয়। সঞ্চয়ের বাহন: অধিকাংশ দ্রব্যসামগ্রী পচনশীল বলে এর মাধ্যমে সঞ্চয় করা সম্ভব নয়। তাছাড়া সেবা জীবন্ত উপকরণ। তাই শ্রম ও সেবা সহজ করে রাখা যায় না। কিন্তু অর্থ দ্বারা সব কিছু বিনিময় করা যায় বলে এরূপ দ্রব্যসামগ্রী ও সেবার মূল্য অর্থের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব। স্থগিত লেনদেনের মান : স্থগিত লেনদেন বলতে ভবিষ্যৎ দেনা- পাওনাকে নির্দেশ করে। এসব দেনা-পাওনার হিসাব নিকাশ অর্থের মাধ্যমেই করা হয়। অর্থের মাধ্যমে ঋণ গ্রহণ যেমন সহজ হয়, তেমনি ওই ঋণ পরিশোধও সহজ হয়। বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায়িক লেনদেন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতি ঋণপত্রের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। তাই অর্থকে ঋণের ভিত্তি তথা স্থগিত লেনদেনের মান হিসাবে গণ্য করা হয়। উপরিউক্ত কার্যাবলি ছাড়াও অর্থ মূল্য স্থানান্তরের বাহন, তারল্যের মান ও সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে কাজ করে।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
সবার কাছে গ্রহণযোগ্য দ্রব্যটির কার্যাবলি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর