পারভিন নাহারের সাইকেল কিনতে না পারার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: অভাবের অসামঞ্জস্যতার কারণে পারভিন নাহার সাইকেলের দোকানে গিয়ে সাইকেল কিনতে পারেনি। প্রাচীনকালে মানুষের অভাব ছিল সীমিত। ব্যক্তি ও পরিবারে তাদের নিজেদের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নিজেরাই উৎপাদন করত। ধীরে ধীরে মানুষ তার নিজের উৎপাদিত দ্রব্যের বিনিময়ে অন্যের কাছ থেকে প্রয়োজনীয় দ্রব্য গ্রহণ করে অভাব পূরণ করতে লাগল। আর এটিই বিনিময় প্রথা হিসেবে পরিচিতি লাভ করল। দ্রব্য বিনিময় প্রথায় বাণিজ্য ও লেনদেন চললেও এটি কিন্তু ত্রুটিমুক্ত ছিল না। দ্রব্য বিনিময় প্রথায় অভাবের অসামঞ্জস্যতা, দ্রব্যের অভিভাজ্যতা, সাধারণ মূল্যমানের অভাব ইত্যাদি জটিলতা দেখা দেয়; যার একটি উদাহরণ আমরা উদ্দীপকে দেখতে পাই। এসব অসুবিধার ফলেই ধীরে ধীরে বিনিময় প্রথার বদলে অর্থের আবির্ভাব ঘটে। তাই আমরা বলতে পারি, অভাবের অসামঞ্জস্যতার কারণেই পারভিন নাহার সাইকেলের দোকানে গিয়ে সাইকেল কিনতে পারেনি।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
পারভিন নাহারের সাইকেল কিনতে না পারার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর