টিপুর বাবার কর্মরত আর্থিক প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যাংক তা উল্লেখপূর্বক দেশের উন্নয়নে ব্যাংকটির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: টিপুর বাবার কর্মরত আর্থিক প্রতিষ্ঠানটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। কারণ উদ্দীপকে টিপুর বাবা যে আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেন সেটি * জনগণের আয় জমা রাখে, প্রয়োজনে জনগণ টাকা উত্তোলন করে এবং ধার দেয়। এ ধরনের কাজ সাধারণত বাণিজ্যিক ব্যাংক করে থাকে। বাণিজ্যিক ব্যাংক দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ব্যাংক দেশের অভ্যন্তরে ব্যবসায়ীদের অর্থ যোগান দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। ব্যবসায়ীদের বিনিময় বিলে স্বীকৃতি প্রদান, বিল বাট্টাকরণ, আমদানি ও রপ্তানিকারককে ঋণ প্রদান, মেইল ও টেলিগ্রামের মাধ্যমে আদান-প্রদান ও ক্রেতা-বিক্রেতার দেনা-পাওনার নিষ্পত্তি করে। বাণিজ্যিক ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে আমানত হিসেবে সংগ্রহ করে। ব্যাংক সঞ্চিত অর্থব্যবস্থায় ও উৎপাদন ক্ষেত্রে ঋণ দিয়ে পুঁজি গঠনে সহায়তা করে, এভাবে বাণিজ্যিক ব্যাংক দেশের সঞ্চয় বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন কোম্পানির শেয়ার, ডিবেঞ্চার ও সরকারি বন্ড ক্রয়-বিক্রয়ে সহায়তা করে। সম্পত্তি দেখাশুনা, সম্পত্তির কর আদায় ও প্রদানের ব্যবস্থাপূর্বক অছির দায়িত্ব পালন করে। এছাড়া গ্রাহকদের স্বার্থে আর্থিক সচ্ছলতার সনদপত্র প্রদান করে ও গোপনীয়তা রক্ষা করে। গ্রাহকদের প্রতিনিধি হিসেবে চেক, বিনিময় বিল, বাড়িভাড়া, আয়কর, বিমার প্রিমিয়াম এবং বৈদ্যুতিক বিল ইত্যাদি সংগ্রহ ও প্রদান করে। উপরিউক্ত কার্যক্রম সম্পাদনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
টিপুর বাবার কর্মরত আর্থিক প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যাংক তা উল্লেখপূ…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর