দৃশ্যকল্প-২-এর ব্যাংকটি চিহ্নিতপূর্বক বিনিময় হার নিয়ন্ত্রণে উক্ত ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এর ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। কেননা আতিক সাহেব ব্যাংক হিসাব খোলার জন্য যে ব্যাংকে যায় সেই ব্যাংকে এ ধরনের কোনো হিসাব খেলা হয় না বরং ব্যাংকটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এ সকল বৈশিষ্ট্যের সাথে কেন্দ্রীয় ব্যাংকের মিল রয়েছে। এছাড়া বিনিময় হার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অপরিসীম। বৈদেশিক লেনদেনে ভারসাম্য আনয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। যেমন- টাকার বিপরীতে ডলার, ইউরো ইত্যাদির বিনিময় হার নির্ধারণ। ব্যবসায় বাণিজ্যের সুবিধার জন্য এ ব্যাংক সরকারের পক্ষ থেকে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ক্রয়-বিক্রয় করে অর্থের বিনিময় হার স্থিতিশীল রাখে। সুতরাং দেখা যায়, দৃশ্যকল্প-২-এ বর্ণিত ব্যাংকটি অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বিনিময় হার নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
দৃশ্যকল্প-২-এর ব্যাংকটি চিহ্নিতপূর্বক বিনিময় হার নিয়ন্ত্রণে উক্ত ব্…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর